চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোগীর স্বজনকে লাথি মারা সেই চিকিৎসককে মানবাধিকার কমিশনে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
জাতীয় মানবাধিকার কমিশনের লোগো, সবুজ ও লাল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রোগীর অবস্থা আশঙ্কাজনক, ডাক্তারকে ডাকতে গেলেই মারলেন লাথি’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনের  ‍ূত্র ধরে সেই ডাক্তারকে তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুলাই ২০২৪ তারিখে সময় টিভিতে প্রচারিত প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুরে রোগীর স্বজনের পেটে লাথি মারার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

এ অবস্থায়, অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করতে জেলা প্রশাসক, রংপুর-কে বলা হলে গত ২০ আগস্ট প্রতিবেদন পাওয়া যায়।

অভিযোগ ও প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, পপুলার ডায়াগনস্টিক সেন্টার-২, রংপুর এর চিকিৎসক এবং তার সহকারী কর্তৃক ভুক্তভোগী নারীকে ধাক্কাদেয়া ও টানাহেচড়া করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এরই প্রেক্ষিতে সে চিকিৎসককে আগামী ১ অক্টোবর কমিশনের বেঞ্চ-২ এ সশরীরে উপস্থিত থাকতে বলা হয়।

প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ভুক্তভোগী নারী জানান, ‘আমার চাচা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। ১৪ দিন আগে অসুস্থ চাচাকে নিয়ে ডাক্তার দেখাই। এসময় তিনি প্রেসক্রিপশন দিয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করাতে বলেন। দুই সপ্তাহ পরও চাচার অবস্থার উন্নতি না হওয়ায় পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে আসি। কিন্তু চাচার অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও তিনি সিরিয়াল দিচ্ছিলেন না। একপর্যায়ে আমার চাচা নিঃশ্বাস নিতে পারছিলেন না। শেষে আমি ডাক্তারের রুমে গেলে উনি কোনো কিছু বলার আগেই আমার পেটে লাথি মারে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

নারীকে লাথি মারার ব্যাপারে জানতে চাইলে ডাক্তার বলেন, ওই নারী জোর করে চেম্বারে ঢোকার চেষ্টা করলে আমার সহকারি তাকে বাধা দেন। পরে জোর করে চেম্বারে প্রবেশ করে। এতে রেগে গিয়ে আমি তাকে ধাক্কা দেই। তার পেটে লাথি মারার কথা সঠিক নয় বলে দাবি করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবসেবার মহান ব্রত নিয়ে অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যেখানে সুস্থ করার কথা সেখানে চিকিৎসা সেবা চাওয়ায় একজন মূমুর্ষু রোগীর স্বজনের পেটে চিকিৎসক কর্তৃক লাথি মারার অভিযোগ কমিশনের বেঞ্চ গুরুত্ব সহকারে আমলে নেয়। এ ধরনের ঘটনা অমানবিক ও অনভিপ্রেত বলে কমিশন মনে করে।

Tags: জাতীয় মানবাধিকার কমিশন
Previous Post

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মানহানি মামলা

Next Post

গলে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক আসনে নিউজিল্যান্ড

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

গলে দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক আসনে নিউজিল্যান্ড

সানা সৈয়দ ও তার স্বামী গর্ভবতী অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হচ্ছেন ‘কুণ্ডলী ভাগ্য’র সানা সৈয়দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT