চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জ শহর থেকে চিকিৎসক অপহরণের অভিযোগ

এস কে রাসেল by এস কে রাসেল
1:56 অপরাহ্ন 13, নভেম্বর 2022
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
নিরাপত্তা পোশাক পরা একজন পুরুষের ছবি, মুখের দৃশ্য স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসারকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে অপহরণ করা হয়।

ডা. মির্জা কাউসার প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তার বাড়ি জেলার বাজিতপুর উপজেলার উজানচর এলাকায়।

ডা. মির্জা কাউসারে স্ত্রী ডা. শিমুল আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত।

ডা. মির্জা কাউসারের সহকর্মী ডা. সুমন মিয়া এ ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি জানান, সন্ধ্যা ৭ টার দিকে কালো রঙের একটি হাইএক্স গাড়ীতে পাঁচজন লোক এসে নামেন মেডিক্স কোচিং সেন্টারের সামনে। পরে তারা একসাথে কোচিংয়ের দ্বিতীয় তলায় এসে ওঠে জানতে চান পরিচালক কে? পরে অফিস কক্ষে ঢুকে কাউসারের সাথে কিছুক্ষণ কথা বলেই তাকে নিয়ে নিচে নামেন। তিনি তখন পাশের রুমে। বের হয়ে তিনিও নিচে নামেন। এসময় দেখেন গাড়ীতে আরও দুজন বসে আছেন। অপরহরণে অংশ নেওয়াদের মধ্যে একজন ঐ দুজনকে জিজ্ঞেস করেন এটাই কি কাউসার কি না? পরে তারা হ্যাঁ সূচক উত্তর দেওয়ার পরেই তাকে গাড়ীতে তুলে নেন। এসময় গাড়ীর ভিতরে থেকে কাউসার তাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ফোন দিতে বলার সাথে সাথে গাড়ীতে থাকা একজন নেমে তার ফোন কেড়ে নিয়ে চলে যান। তিনি বলেন, গাড়ীতে বসে থাকাদের মধ্যে একজনের গায়ে পুলিশের পোশাক পরা ছিল।

ডা. মির্জা কাউসারের বাবা আবদুল হাকিম জানান, তার জানামতে কাউসারের সাথে কারও শত্রুতা নেই। তাকে কেন অপহরণ করা হয়েছে এ বিষয়ে কিছুই বুঝতে পারছেন না তিনি।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আ. ন. ম নৌশাদ খান জানান, মির্জা কাওছার খুবই নিরীহ প্রকৃতির ও মেধাবী। মেডিক্স কোচিং সেন্টারটি অল্পদিনে অনেক এগিয়েছে। কোচিং সেন্টার কেন্দ্রীক ঘটনায় তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন ওই ডাক্তারের অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Tags: অপহরণচিকিৎসক
Previous Post

‘অত্যন্ত আপত্তিকর’ বিষয়বস্তুর অভিযোগে পাকিস্তানে ‘জয়ল্যান্ড’ নিষিদ্ধ

Next Post

মেড ইন বাংলাদেশ সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ, পরনে শাড়ি ও গ্লাসে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেড ইন বাংলাদেশ সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিশাল ভিড়, বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপ দেখার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড নাকি পাকিস্তান, বিশ্বকাপ জিতবে কোন দল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT