চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের ঝুঁকি নিয়ে কোন বাহনের যাত্রী হবেন না: আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 07, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আইজিপি সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রা না করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার সায়দাবাদ জনপথ মোড়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি আরো বলেন, আপনারা  জীবনের ঝুঁকি নিয়ে কোন বাহনের যাত্রী হবেন না। ঝুঁকিপূর্ণভাবে ঈদ যাত্রা না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,  সোমবার থেকে ঈদের যাত্রীদের বড় চাপ শুরু হবে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে বাইরে যাওয়ার যাত্রীদের একটা চাপ থাকবে। জনগণের ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশের সব সদস্য প্রস্তুত রয়েছে এবং এক যোগে কাজ করছে। মাঠ পর্যায়ে পুলিশের যে সব সদস্যরা কাজ করছে সিনিয়র কর্মকর্তারা তাদের তদারকি করছে বলে জানান তিনি।

সেসময় তিনি ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রা না করার অনুরোধ জানিয়ে বলেন:  মহাসড়কে নসিমন, করিমনসহ ভটভটি জাতীয় বাহনের চলাচল বন্ধ থাকবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। রাস্তায় আমাদের মোবাইল কোর্ট থাকবে। বেপরোয়া গতিতে যেন গাড়ি চালানো না হয় সেই জন্য আমরা সব চালককে অনুরোধ জানাব। চালকদের আরও বলব বিনা প্রয়োজনে আপনারা ওভার টেকিং করবেন না।

আইজিপি বলেন,ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রে জন সমাগম হবে। পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যাপ্ত টুরিস্ট পুলিশ সদস্য মোতায়েন থাকবে। টুরিস্ট পুলিশকে সহযোগিতা করতে মহানগর পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের সব ইউনিট সুষ্ঠু সমন্বয় করে কাজ করবে।

ফাঁকা বাসার নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রধান জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যাবেন। ফাঁকা বাড়িতে কেউ যাতে অপরাধ সংগঠিত না করতে পারে সেই জন্য আপনারা ফ্লাট বাড়ির নিরাপত্তার জন্য পাহারাদার নিয়োজিত করবেন।

জাল টাকার বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলে আইজিপি বলেন, ঈদের সময়ে দ্রুত কেনাকাটা হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জাল টাকা ছড়িয়ে দেয়। ফলে জাল টাকার কারণে অনেকে প্রচারিত হন। তাই জাল টাকার বিষয়ে সবাই সতর্কতা অবলম্বন করবেন এবং পুলিশকে জানাবেন। এছাড়া কোন প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে আপনারা পুলিশের সেবা নিতে পারবেন।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ঈদের সময় ছিনতাইকারীরা যেমন তাদের অপতৎপরতা বৃদ্ধি করে তেমনি আমরাও আমাদের কার্যক্রম বৃদ্ধি করেছি। ছিনতাই নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করছি।

Tags: ঈদ নিরাপত্তা পর্যবেক্ষণজীবনের ঝুঁকিপুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
Previous Post

নিজেদের নাক কেটে লিভারপুলের যাত্রা ভঙ্গ করতে বলছেন টেন হাগ

Next Post

পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন নিয়ে যা বললেন আইজিপি

Next Post
আইজিপি প্যানেলে বসে কথা বলছেন, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন নিয়ে যা বললেন আইজিপি

বাংলা সিনেমার পোস্টার, ঈদে সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে নতুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে প্রথমবার সিনেপ্লেক্সে রেকর্ড সংখ্যক বাংলা ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT