চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়র কাপ ক্রিকেটে এসে যা বললেন আকরাম-পাইলট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 21, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
মেয়র কাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩, সিজন-২’র ক্রিকেট ইভেন্ট মাঠে গড়িয়েছে। রোববার রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ৩৬ ও ৫২ নম্বর ওয়ার্ড দল।

আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, প্রধান অতিথি ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাছেক।

গতবারের মতো এবারও ডিএনসিসি মেয়র কাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আকরাম খান বলেন, ‘ডিএনসিসি বাংলাদেশের জন্য মানসম্মত ক্রিকেটার তৈরিতে ভূমিকা রাখবে।’

খালেদ মাসুদ পাইলট বলেন, ‘ডিএনসিসি মেয়র কাপে যে পরিমাণ ক্রিকেটার খেলছেন তাতে স্পষ্ট হয় যে দেশের অন্যান্য লিগের মতো ডিএনসিসি মেয়র কাপও আলাদাভাবে জায়গা করে নিয়েছে। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ইতিবাচক বিষয়।’

শফিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি মেয়র কাপ দিয়ে উত্তর সিটি কর্পোরেশনের যুব সমাজের মাঝে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সাহায্য করবে।’

ভলিবল, ক্রিকেট ও ফুটবল ইভেন্ট রয়েছে ডিএনসিসি মেয়র কাপে। এবারই প্রথম নারী দলের ভলিবল ও ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। ভলিবল ইভেন্ট দিয়ে গত ৮ই মে উদ্বোধন হয় ডিএনসিসি মেয়র কাপ সিজন টু’র। উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Tags: আকরামইউল্যাবডিএনসিসিপাইলটমেয়র কাপলিড স্পোর্টস
Previous Post

হামলা-ভাঙচুরের মামলায় বিএনপির ২৫ আইনজীবীর আগাম জামিন

Next Post

পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

Next Post
বাণিজ্যমন্ত্রী পেঁয়াজ আমদানির জন্য চিঠি দেন, সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা এনামুল হত্যা মামলার গ্রেফতারকৃতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা এনামুল হত্যা মামলায় গ্রেফতার ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT