চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনএ জানাল অজ্ঞাত খুনির পরিচয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 24, জুন 2025
in - সেমি লিড, অপরাধ
A A
ডিএনএ রিপোর্টের মাধ্যমে অজ্ঞাত খুনির পরিচয় জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করে লাশ ডোবায় ফেলে দিয়ে অজ্ঞাত ছিলেন খুনিরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এলআইসি শাখার তৎপরতায় ডিএনএ বিশেষজ্ঞদের ঘটনাস্থলের আলামত পরীক্ষা করে অজ্ঞাত একজনের ডিএনএ শনাক্ত করে বিশেষজ্ঞরা।

পরে ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ে জানা যায় তার নাম মো. সেলিম মাতবর ওরফে রফিক (৪৯)। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও রাজধানীর বাড্ডা থানায় তিনটি মামলাও রয়েছে। গতকাল সোমবার সিআইডির আইনগত গোয়েন্দা শাখা (এলআইসি) তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে রাজধানীর ডেমরার সারুলিয়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি টোল উত্তোলন নিয়ে বিরোধের জেরে রাতে ঝালকাঠি জেলার নলছিটির নান্দিকাঠি গ্রামের রাস্তার ওপর ভুক্তভোগী ইমরান হাওলাদারকে (৩২) পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে খুন করে লাশ পাশের কচুরিপানা ভর্তি ডোবার পানিতে ফেলে দেওয়া হয়। পরে নিহত ইমরানের পিতা আব্দুর রশিদ হাওলাদার বাদি হয়ে নলছিটি থানায় মামলা (নং-৮) করে।

মঙ্গলবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, গ্রেপ্তার সেলিম মাতবরকে যথানিয়মে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মামলার এক নম্বর অভিযুক্ত আসামি আল আমিন হাওলাদার আদালতে আত্মসমর্পন করলে ডিএনএ বিশেষজ্ঞরা তার ডিএনএ প্রোফাইল প্রস্তুত করেন এবং ঘটনাস্থলে পাওয়া আলামতের পরীক্ষা করে  আল আমিন হাওলাদারের ডিএনএ ম্যাচিং পাওয়া যায়।

Tags: ডিএনএসিআইডি
Previous Post

ইসরায়েলের বিষয়ে ‘খুশি নন’ মার্কিন প্রেসিডেন্ট

Next Post

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

Next Post
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক ছবি মশা নিধন ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT