চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজান উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 24, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A

পবিত্র মাহে রমজান আজ শুক্রবার শুরু হয়েছে। রমজান মাসে রাজধানীতে নগরবাসী যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কিছু নির্দেশনা দিয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীতে দূরপাল্লা-আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় কোনো বাস সড়কে থামিয়ে যাত্রী ওঠাবে না। টার্মিনালের ভেতরে বাস থাকাকালে যাত্রীরা আসন গ্রহণ করবেন। সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের এই বিষয় খেয়াল রাখতে হবে।

ঢাকা মহানগরীতে দূরপাল্লা-আন্তজেলার কোনো বাস টার্মিনাল-সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না। ঢাকা মহানগরে প্রবেশ ও বাহিরপথে গণপরিবহনকে শৃঙ্খলা মেনে চলতে হবে, যাতে কোনো অযাচিত যানজট সৃষ্টি না হয়।

ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকতে হবে।

আন্তজেলা পরিবহনের যাত্রীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে।

ঢাকা মহানগরী থেকে দূরপাল্লায় রুট পারমিটবিহীন কোনো বাস চলাচল করতে পারবে না। বাসের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই বিষয় কঠোরভাবে মেনে চলবে। এ ব্যাপারে তারা কর্তৃপক্ষকে সহায়তা করবে।

টার্মিনালভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে। বাসের ভেতর যাত্রীদের অপরিচিত কারও কাছ থেকে কিছু না খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট যাত্রীরা অবশ্যই যানবাহনে টিকিট বহন করবেন। যাত্রীরা তাঁদের মালামাল নিজ হেফাজতে সাবধানে রাখবেন।

কোনো যানবাহনই ছাদের ওপর অতিরিক্ত যাত্রী বহন করবে না। যাত্রী তোলার ক্ষেত্রে বাসের চালকেরা এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশ নেবেন না, যাতে সড়কের শৃঙ্খলায় বিঘ্ন ঘটে, জীবনহানির আশঙ্কা থাকে।

সকালে অফিসে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেককে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে রওনা হতে অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া ইফতারের আগপর্যন্ত সময় হাতে নিয়ে বাসার উদ্দেশে নগরবাসীকে রওনা দিতে বলা হয়েছে।

রাজধানীতে স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও বাস ব্যবহার না করে পায়ে হেঁটে চলাচলের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Tags: রমজান
Previous Post

পুতিনকে গ্রেপ্তার করা হলে কি হবে বললেন মেদভেদেভ

Next Post

ভারতের বিপক্ষে গোল না করেও জিতল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে গোল না করেও জিতল বাংলাদেশ

চাকরির জন্য জমজমাট চকবাজারের দৃশ্য, মানুষ লাইন করে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম রোজায় জমজমাট চকবাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT