চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবে বরাতে আতশবাজি ফোটানো নিষিদ্ধ: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 07, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A

শবে বরাতের সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি পুলিশ রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মঙ্গলবার ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৮ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, শবে বরাতের রাতে মুসলিম উম্মাহ্ যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন করতে পারে সেজন্য ঢাকা মহানগর পুলিশ মহানগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

তিনি বলেন: নিরাপত্তার অংশ হিসেবে থাকছে বিভিন্ন মসজিদ ও মাজার কেন্দ্রিক চেকপোস্ট ও পিকেটিং ব্যবস্থা।পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে মোটরসাইকেল নিয়ে মোবাইল টিম। এসবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিএমপির আইএডি ও গোয়েন্দা টিম। এছাড়া বিশেষায়িত সহায়ক দল হিসেবে থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট।

নগরবাসীকে শব-ই-বরাতের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার্থে কর্তব্য পালনে সহায়তা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Tags: আতশবাজি নিষিদ্ধডিএমপিশবে বরাত
Previous Post

এমবাপেকে নিয়ে ‘দারুণ কিছু’ করতে চান মেসি

Next Post

১৭ বছরের অপেক্ষা ঘোচার ম্যাচে মাইলফলকের হাতছানি

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছরের অপেক্ষা ঘোচার ম্যাচে মাইলফলকের হাতছানি

সুকেশের সঙ্গে জ্যাকুলিনের ছবি, হাস্যোজ্জ্বল মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাকুলিনের জন্য সব করতে পারেন সুকেশ: জেল থেকে বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT