চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 20, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা মহানগর পুলিশ লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকায় শব্দদূষণ কমাতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার নিরুৎসাহিত করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত নীরব এলাকায় স্পষ্ট সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) ডিএমপি সদরদপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এই নির্দেশ দেন। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করতে এ সভার আয়োজন করা হয়।

সভায় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের বিষয়েও মতামত তুলে ধরেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি। তাই নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে দৃশ্যমান সাইনবোর্ড স্থাপনের পাশাপাশি চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, রাজধানীতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নগরবাসীকে আরও উন্নত, মানসম্মত ও জনবান্ধব ট্রাফিক সেবা দিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ডিএমপিহর্ন
Previous Post

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

Next Post

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

Next Post
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনের অতিথিদের শুভেচ্ছা ও হাসিমুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT