চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসাৎ করা টাকা-স্বর্ণালংকার ফিরে পেল প্রবাসীর পরিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 02, এপ্রিল 2023
in অপরাধ
A A
প্রবাসীর পরিবার টাকা-স্বর্ণালংকার ফেরত পেয়েছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীর পাঠানো আত্মসাৎকৃত নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করে মেয়ের বাবা-মায়ের কাছে বুঝিয়ে দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ ২ এপ্র্রিল রোববার ডিএমপি সদর দপ্তরে আদালতের অনুমতি সাপেক্ষে চুরি যাওয়া এ মালামাল বুঝিয়ে দেন ডিএমপি কমিশনার। চুরি যাওয়া মালামাল মেয়ের অভিভাবকরা বুঝে পেয়ে গোয়েন্দা পুলিশকে ধন্যবাদ জানান।

জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি বিমানবন্দর থানায় আত্মসাতের অভিযোগে মামলা করেন মেয়ের বাবা। পরে গোয়েন্দা লালবাগ বিভাগের দল বিষয়টি নিয়ে কাজ করতে থাকে।

ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন: এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ের বিয়ে ঠিক করেন বাবা-মা। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরে। ভালো পাত্র পেয়ে বিয়ের ব্যবস্থা করেন তার অভিভাবক। দুবাই প্রবাসী বড় ভাই  বোনের জন্য কিনেন স্বর্ণালংকার ও মোবাইল ফোন। আর হবু জামাইয়ের জন্য আইফোন। পরিচিত এক দুবাই প্রবাসীকে দুবাই থেকে ঢাকাগামী বিমানের টিকেট কেটে কাস্টমসের জন্য ১ হাজার ৪৫০ দিরহাম দিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন বোনের কাছে পৌঁছে দিতে তার কাছে বুঝিয়ে দেন।

নির্দিষ্ট দিনে বিমানবন্দরে মালামাল গ্রহণের জন্য অপেক্ষা করতে থাকেন কনের বাবা। কিন্তু প্রতারক প্রবাসী ফাঁকি দিয়ে চলে যায় বগুড়ার সারিয়াকান্দিতে। সব বিক্রি করে দিয়ে নিজের জন্য তৈরি করে একতলা দালান, কিনে নেয় দামি মোটরবাইক। এদিকে বিয়ে ভাঙে মেয়েটির। আর স্বপ্ন ভাঙে পরিবারটির। ভেঙ্গে যাওয়া স্বপ্ন জোড়া লাগাতে কাজ শুরু করে পুলিশ। ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম উদ্ধার করে স্বর্ণালংকার বিক্রির নগদ টাকা, দুইটি মোবাইল ফোন এবং ৫ ভরি স্বর্ণালংকার।

উদ্ধার করা টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন বুঝিয়ে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি সাউথ) সঞ্জিত কুমার রায়,  গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান।

Tags: ডিএমপি কমিশনারপ্রবাসী
Previous Post

যুদ্ধে ২৬২ অ্যাথলেট প্রাণ হারিয়েছেন, বলছে ইউক্রেন

Next Post

বিএনপি ‘জয় বাংলা’ স্লোগান দিতে লজ্জা পায়: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলায় লেখা পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি 'জয় বাংলা' স্লোগান দিতে লজ্জা পায়: কৃষিমন্ত্রী

চ্যাটজিপিটি প্রশিক্ষণ ও আয় বিষয়ক ছবি, ল্যাপটপে চ্যাটজিপিটি স্ক্রিন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাটজিপিটি’র প্রশিক্ষণ দিয়ে ৩৫ হাজার ডলার আয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT