চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু হিট অ্যালার্ট নয়, আরো বিপর্যয় আসলেও পুলিশ বসে থাকবে না: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 25, এপ্রিল 2024
in বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ বার্ষিক সম্মেলনে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক জীবনের সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বর্তমানে যে হিট অ্যালার্ট চলছে, তাতেও পুলিশ নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম অব্যাহত রেখেছে। যদি আরো কোন দুর্যোগ বা বিপর্যয় আসলেও পুলিশ বসে থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ বাহিনীতে দুই লাখেরও বেশি সদস্য রয়েছে। আমরা দিনরাত ২৪ ঘণ্টা মানুষের আইনশৃঙ্খলাজনিত সেবা দিয়ে থাকি। কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে চাই যে বাংলাদেশ পুলিশের সেবা কেবল আইনশৃঙ্খলার ভেতরেই সীমাবদ্ধ নয়, সেটি তারা জাতিকে দেখিয়েছে। সবার আগে দেখিয়েছে ১৯৭১ এর ২৫ মার্চ রাতে। জাতীয়তার পরীক্ষায় বাংলাদেশ পুলিশ সবার আগে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ চেয়েছিলেন, আজকের বাংলাদেশের পুলিশ সেই অবস্থানে রয়েছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ‘বিভিন্ন সময় আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীকে বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ২০১৩ সালের ৫ মে। সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কতটা দক্ষতার সাথে মোকাবিলা করেছিল দেশবাসী জানে। এরপর করোনাকালীন সময়ে বিশ্বব্যাপী যে অতিমারি সেসময় বাবা-মা সন্তানের লাশ ফেলে চলে গেছে। সেই দায়িত্ব নিয়েছিল পুলিশ। বাড়ি বাড়ি খাবার দিয়েছে পুলিশ, হাসপাতালে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে হিট অ্যালার্ট চলছে। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় প্রখর রোদের ভেতর ঢাকা শহরের ট্রাফিক পুলিশ কীভাবে কাজ করে তা আমরা সবাই জানি। মানুষের কথা চিন্তা করে শুধু গরম না আরও যদি কোনো দুর্যোগ বিপর্যয় আসে পুলিশ বসে থাকতে পারে না।’

তিনি জানান, ডিএমপির ৫০টি থানার বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষের জন্য সুপেয় পানির আয়োজন করেছে ডিএমপি। সেইসঙ্গে স্যালাইন দিয়েছি এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রয়োজন অনুযায়ী ওষুধও দেওয়া হচ্ছে।

হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ আমাদের জীবন বাঁচাতে যেমন প্রয়োজন হয় ঠিক তেমনি জীবন সাজাতে সংস্কৃতির প্রয়োজন হয়। জীবন বাঁচাতে এবং সাজাতে সবক্ষেত্রেই পুলিশের সতর্ক অবদান। সেই প্রতিজ্ঞা নিয়েই পুলিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।’

এবারই প্রথম জাতীয়ভাবে বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর আয়োজন হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আজকে যে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি ১৯৮৬ সাল থেকে শুরু হলেও জাতীয় ভিত্তিতে এবারই প্রথম করছি। পুলিশের ইন্সপেক্টর জেনারেল আবদুল্লাহ আল মামুন স্যারের পৃষ্ঠপোষকতায় আমরা এটি শুরু করছি। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে যারা এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পারফর্মগুলোর বিচারের পাশাপাশি তারা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেবেন সেটি প্রত্যাশা করি।’

বক্তব্য শেষে প্রদীপ জ্বালিয়ে তিন দিনব্যাপী পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।

Tags: ডিএমপিডিএমপি কমিশনারহিট অ্যালার্ট
Previous Post

গৃহকর্মীদের সুরক্ষায় সরকারের পদক্ষেপ নেই: সচেতন নাগরিক সমাজ

Next Post

শিক্ষা প্রতিষ্ঠান খোলা আর শনিবার ছুটি বাতিল বিষয়ে যা বললো শিক্ষা মন্ত্রণালয়

Next Post
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আগমন, স্কুলে নতুন শিক্ষাবর্ষের সূচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান খোলা আর শনিবার ছুটি বাতিল বিষয়ে যা বললো শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশে স্বর্ণের বাজারে স্বর্ণের গহনা ও বার স্বর্ণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কমলো স্বর্ণের দাম, বছরের সর্বনিম্ন দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT