চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সস্ত্রীক ভোট দিয়ে ডিএমপি কমিশনার বললেন ‘ভোট সুষ্ঠু হচ্ছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 17, জুলাই 2023
in বাংলাদেশ
A A
ডিএমপি কমিশনার ভোটের সুষ্ঠুতা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্ত্রীকে নিয়ে ভোট দিয়ে মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে।

সোমবার ১৭ জুলাই দুপুর ২টা ২৫ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট দিয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমি ও আমার স্ত্রী এখানে ভোট দিয়েছি। আমি মনে করি ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমার জানামতে, ভোট কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে।

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন এক প্রার্থী এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার কথা আমাদের কানে আসেনি। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে দেখেছি ৬-৭ জন প্রার্থীর মধ্যে মাত্র দু’জনের এজেন্ট আছে। অনেকে এজেন্ট দিতে পারেননি বা দেননি, এটা আলাদা কথা। তবে আমাদের কানে এমন কোন কথা আসেনি যে এজেন্টদেরকে বের করে দেওয়া। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরাসহ যদি প্রিজাইডিং অফিসাররা আমাদের জানায় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। ১৭ হাজারের বেশি ভোটার রয়েছেন কলেজটির এই সাত কেন্দ্রে।

Tags: ডিএমপি কমিশনারনির্বাচন কমিশন
Previous Post

ফেদেরার-নাদাল-জোকোভিচের সংমিশ্রণ আলকারাজ

Next Post

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন কেমন চলছে

Next Post
ঢাকা-১৭ উপনির্বাচনের জন্য ভোটের ব্যালট বাক্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন কেমন চলছে

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে দুর্ভোগ অব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT