চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে মানুষ হত্যার জন্য ট্রেনে আগুন: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in অপরাধ, বাংলাদেশ
A A
ডিএমপি কমিশনার ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে দায়ী করেছেন ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেছেন, যারা অবরোধ হরতাল ডেকেছে তারাই তেজগাঁওয়ে রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনে আগুন দিয়েছে।

হরতাল-অবরোধের মধ্যে নাশকতার বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ কমিশনার বলেছেন, “এসব তাদের (বিএনপি) কেন্দ্রীয় সিদ্ধান্ত। বিদেশি নেতাদের নির্দেশে তাদের দেশীয় এজেন্টরা এসব কাজ করছে।”

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের নাশকতার ঘটনায় আহত ও নিহতদের স্বজনদের সমবেদনা জানাতে দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছিল। গাজীপুরে রেলের লাইন কেটে ফেলা হয়েছিল এবং সেখানে একজনকে হত্যা করা হয়েছে। এছাড়া তেজগাঁওয়ে রেলের আগুনকেও আমি হত্যা বলতে চাই।

দেশ থেকে এ ধরনের নির্দেশনা নাকি দেশের বাইরে থেকে এসেছে, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, যারা হরতাল-অবরোধ দিচ্ছে, জ্বালাও-পোড়াও করছে, যারা নাশকতা করছে তাদের বিদেশি নেতাদের দেশীয় এজেন্ট-অনুসারীদের দিয়ে এসব কাজ করানো হচ্ছে। যা দিবালোকের মতো স্পষ্ট।

রেল পুলিশ রয়েছে, তারা ট্রেনের মধ্যে থাকেন। এরপরেও রেলে আগুন কীভাবে লাগলো। এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয় নিয়ে তদন্ত চলছে। একজনকে আমরা আহত পেয়েছি, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার কাছে যতটুকু জানা গেছে, ট্রেনের ভেতর যারা ছিল তারাই আগুন দিয়েছে। তিনি দেখেছেন সিটের ভেতরে প্রথমে আগুন দেওয়া হয়েছে। সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। এ সময় যাত্রীরা যে যেদিকে পারে ছোটাছুটি করতে থাকেন। কেউ জানালা দিয়ে কেউবা দরজা দিয়ে লাফ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন।

ঘটনার সময় ভোর থাকায় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। এই আগুনে চার জন মারা গেছেন।

ডিএমপি কমিশনার বলেন, মরদেহের পোস্টমর্টেম দরকার হবে না। কারণ প্রত্যক্ষভাবে জানা গেছে তারা আগুনে পুড়ে মারা গেছেন। এটি যেহেতু রেলওয়ের বিষয় কমলাপুর রেলওয়ে থানায় এটির বিষয়ে মামলা হবে।

তিনি বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো অবস্থাতেই পার পাবে না। অতীতেও পার পায়নি। বাস-ট্রেনে জ্বালাও পোড়াওয়ের প্রত্যেকটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকারোক্তি দিয়েছেন কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও রাজনীতি টিকিয়ে রাখার স্বার্থে তারা এই কাজ করতে বাধ্য হয়েছেন।

Tags: ট্রেনে আগুনডিএমপি কমিশনারডিএমপি কমিশনার হাবিবুর রহমান
Previous Post

আইপিএল রেকর্ড ২০ কোটি ৫০ লাখে সানরাইজার্সে কামিন্স

Next Post

মিচেল ১৪ কোটি, ১২ কোটির কাছে ‘সারপ্রাইজ’ হার্শাল

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল উলসনের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিচেল ১৪ কোটি, ১২ কোটির কাছে ‘সারপ্রাইজ’ হার্শাল

নতুন পেনশন স্কিমের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনশন স্কিমে নিবন্ধন ও কিস্তি পরিশোধ করা যাবে নগদে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT