চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবারের বিএনপির সমাবেশ নিয়ে যা বলল ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 09, জুলাই 2023
in রাজনীতি
A A
বিএনপির সমাবেশে পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বুধবার ১২ জুলাই রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশের  অনুমতি দেওয়া যাবে কি না তা আগে পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের এক দফার ঘোষণা আসার কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

তবে ডিএমপির পক্ষ থেকে এখনো মেলেনি আনুষ্ঠানিক অনুমতি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা সেটা পেয়েছি এবং পর্যালোচনা করব।

ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হবে কি হবে না, পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে সেটা পর্যালোচনা করার জন্য ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর বিষয়টি দেখা হবে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। তারা আবেদন করে অনুমতি চেয়েছেন। ডিএমপি কমিশনার কার্যালয় থেকে আজ রোববার চিঠির অনুলিপি পেয়েছি। সমাবেশের অনুমতি পাবে কি না সেটা পর্যালোচনা করে জানাতে বলা হয়েছে। আমরা পর্যালোচনা করছি। অনুমতি পাবে কি না সেটা কমিশনার কার্যালয় দেখবে।

বড় ধরনের শো-ডাউন করতে প্রস্তুত বিএনপি
ঢাকা মহানগর বিএনপির সূত্র বলছে, সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে ইতোমধ্যে কয়েকবার প্রস্তুতি সভা করা হয়েছে। সমাবেশে সফল করতে যৌথ সভা করা হয়েছে। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বড় ধরনের লোক সমাগম করতে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক গণমাধ্যমকে বলেন, সমাবেশ সফল করতে আমরা যৌথ সভা করেছি। সভা থেকে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১২ তারিখের সমাবেশ থেকে এক দফার আন্দোলনের ঘোষণা এবং নতুন কর্মসূচি আসবে।

আন্দোলনে জামায়াতে ইসলামী থাকবে কিনা সিদ্ধান্ত হয়নি
গতকাল শনিবার ৮ জুলাই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (ভার্চুয়ালি) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয়।

নয়াপল্টনের এই বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের ভাড়াবাসা ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এর পর রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন।

বৈঠকসূত্রে জানা যায়, আগামী ১২ জুলাই একই দিনে সমমনা রাজনৈতিক দল ও জোট নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। যুগপৎ আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে কিনা, এখন পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি।

গত বছরের ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Tags: ডিএমপিবিএনপিবিএনপি সমাবেশ
Previous Post

ঘুরে দাঁড়াল দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ড

Next Post

হয়রানির প্রতিবাদে রাজধানীতে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Next Post
চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়রানির প্রতিবাদে রাজধানীতে চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চ্যানেল আই অনলাইন: বিশাল জলক্রীড়া ও বিনোদন কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে ভাসতে প্রস্তুত টাইটানিকের চেয়ে পাঁচ গুণ বড় জাহাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT