চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি এলেই গ্রেপ্তার: ডিএমপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 27, জানুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ
A A
ডিএমপি কর্মকর্তারা মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

লিটন কুমার সাহা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের আমরা গ্রেপ্তার করছি। আজ বিএনপির কর্মসূচি রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোন আসামি এলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে, কিন্তু আমরা ধরিনি, এমন নয়।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময়ই তাদের কর্মসূচি পালন করছে। রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমরা বাধা দিচ্ছি না।

নিরাপত্তা জোরদার
রাজধানীতে রাজনৈতিক দুটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ বলছে: রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কেউ কোনো বিশৃঙ্খলা বা নাশকতার সৃষ্টি না করতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ। পোশাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে কাজ করছে। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সাইবার স্পেস কড়া নজরদারি করছে।

নয়া পল্টন থেকে ফকিরাপুল মোড় হয়ে বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড়ে বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইভাবে রাজধানীর পুরান পল্টন থেকে গুলিস্তানে হয়ে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত পুরো এলাকা ও আশপাশের এলাকার নিরাপত্তায় রয়েছে পুলিশ।আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ ও বিএনপির ঘোষিত কর্মসূচি কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে যাতে কেউ বা কোনো গোষ্ঠী নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

পুলিশ বলছে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটালে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা অবনতি ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Tags: ডিএমপিনিরাপত্তা
Previous Post

তেহরানের সাথে ব্যবসা সম্পর্ক নষ্ট হবে বলে চীনের হুঁশিয়ারি

Next Post

বরিশালের শের-ই-বাংলা হাসপাতালে চলতি মাসে ৭ শিশুর মৃত্যু

Next Post
বরিশালের শের-ই-বাংলা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের শের-ই-বাংলা হাসপাতালে চলতি মাসে ৭ শিশুর মৃত্যু

সুবর্ণজয়ন্তীর স্বর্ণজুবিলি উদযাপনের লোগো, ৫০ বছর উৎকর্ষতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইনি টটস্ ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তীতে বিশেষ আনন্দ আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT