চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেদেরারের সামনে জয়, ‘কুফা’ কাটালেন জোকোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 পূর্বাহ্ন 08, জুলাই 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জোকোভিচ উচ্ছ্বাসের সাথে খেলছেন, ফেদেরার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইম্বলডনে আরও একটি মাইলফলকের পথে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে সোমবার ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ১৬তম বারের মতো অল ইংল্যান্ড ক্লাবের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন সার্বিয়ান মহাতারকা। যা দিয়ে উইম্বলডনে রজার ফেদেরারের সামনে জিততে না পারার ‘কুফা’ কাটিয়েছেন জোকো।

গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করেছেন রেকর্ড আটবারের উইম্বলডনজয়ী রজার ফেদেরার। ফাইনালে জিততে পারলে কিংবদন্তি ফেদেরারের আটবারের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন জোকোভিচ, ছেলে-মেয়েদের মিলিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার কীর্তিও গড়বেন ৩৮ বর্ষী মহাতারকা। অজি কিংবদন্তি মার্গারেট কোর্ট ও জোকোভিচ ২৪ বার করে গ্র্যান্ড স্লাম জিতে যৌথভাবে শীর্ষে আছেন।

ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘সম্ভবত এটাই প্রথমবার, যখন তিনি (ফেদেরার) গ্যালারিতে বসে আমার খেলা দেখলেন আর আমি জিতলাম। এর আগে কয়েকবার তার সামনে হেরেছিলাম, অবশেষে কুফাটা কাটল আমার।’

ফেদেরারকে ঘিরে স্মৃতিচারণও করেছেন সার্বিয়ান জোকার, ‘তিনি বড় এক চ্যাম্পিয়ন, যাকে আমি সবসময় শ্রদ্ধা করেছি, প্রশংসা করেছি। আমরা অনেক বছর একসঙ্গে কোর্ট ভাগাভাগি করেছি। তাকে আবার এখানে দেখে দারুণ লাগছে।’

Tags: উইম্বলডনজোকোভিচটেনিসফেদেরারলিড স্পোর্টস
Previous Post

ভোরবেলা ফ্লাইওভারে সরকারবিরোধী স্লোগান, আওয়ামী লীগের ৩ কর্মী আটক

Next Post

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়নে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সুপারিশ

Next Post
ইসরায়েলি ও মার্কিন নেতারা বৈঠকে বসেছেন, মধ্যবর্তী টেবিলে ফুলের arrangements।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়নে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সুপারিশ

প্রতারণা মামলায় গ্রেপ্তার নারী ও দুই বিদেশি, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা, নারী ও দুই বিদেশি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT