চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩ ম্যাচ পরে হেরে ‘মর্মাহত’ জোকোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 26, জানুয়ারি 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস তারকা জোকোভিচের হারের পর উচ্ছ্বাস দেখছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৩৩ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। অবশেষে হার দেখতে হল সার্বিয়ান তারকাকে। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ইতালিয়ান তারকা জান্নিক সিনারের কাছে হেরে গেছেন চার সেটের লড়াইয়ে। এমন পরাজয়কে ‘মর্মাহত’ বলছেন জোকো।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে শুক্রবার প্রথম দুই সেটে ৬-১ ও ৬-২ গেমে পিছিয়ে পড়েন জোকোভিচ। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান সার্বিয়ান তারকা। ৭-৬ (৮-৬) গেমে টিকে থাকেন লড়াইয়ে। চতুর্থ সেটে হেরে যান ৬-৪ গেমে। তাতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নেন অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন।

অন্যদিকে, জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার গ্র‌্যান্ড স্লামের ফাইনালে জায়গা করে নিয়েছেন জান্নিক সিনার। পাশাপাশি একমাত্র ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে একক ইভেন্টের ফাইনালে যাওয়ার ইতিহাস গড়েছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচটিকে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ গ্র্যান্ড স্লাম ম্যাচগুলোর একটি বলেছেন জোকোভিচ। বলেছেন, ‘আমি মর্মাহত, মান অনুযায়ী খেলতে পারিনি। খুবই বাজে ছিল। প্রথম দুই সেটে তেমন কিছু করতে পারিনি। আমি মনে করি, এটি আমার খেলার মধ্যে সবচেয়ে খারাপ গ্র্যান্ড স্লাম ম্যাচগুলোর একটি, অন্তত যেগুলো আমার মনে আছে।’

Tags: অস্ট্রেলিয়ান ওপেনজোকোভিচটেনিসলিড স্পোর্টসসিনার
Previous Post

পক্ষপাত দুষ্ট যখন জাতিসংঘের বিশেষজ্ঞ দল

Next Post

সাকিবের ফেরার ম্যাচে খুলনার তিনে তিন

Next Post
খুলনা টাইটান্সের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, সাকিবের ফেরার ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ফেরার ম্যাচে খুলনার তিনে তিন

রাস্তা অবরোধ করে কৃষকদের বিক্ষোভ, সবজি ও মাটি ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে কৃষক বিক্ষোভ: রাস্তা অবরোধ, রাস্তায় সবজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT