চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইডল জোকোভিচকে হারিয়ে মিয়ামির শিরোপা মেনসিকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 31, মার্চ 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় মিয়ামির শিরোপা জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামি ওপেনের ফাইনালে উঠেছিলেন টেনিসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকোভিচ। তরুণ ইয়াকুব মেনসিকের প্রতিরোধে শিরোপা ছাড়াই আসর শেষ করতে হয়েছে মহাতারকাকে। ভোরে হওয়া ম্যাচে ১৯ বর্ষী চেক রিপাবলিক তরুণ ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) সেটে জিতে ইতিহাস গড়েছেন। আসরের শুরুতে পায়ে টান লেগে বাদ পড়ে যাচ্ছিলেন তিনি।

ফাইনাল জিতে মেনসিক বলেছেন, ‘অনেক বড় সংকট তৈরি হয়েছিল। হাঁটতে পারছিলাম না, দৌড়াতে পারছিলাম না। বিষয়টি সিরিয়াসভাবে দেখা শুরু করি এবং ব্যথানাশক ব্যবহার শুরু করেছিলাম। কোনকিছুতেই কাজ হচ্ছিল না। ম্যাচের দিনও অবস্থা এমন ছিল।’

‘তখন রেফারির রুমে গিয়ে দেখি তিনি মধ্যাহ্ন বিরতিতে গেছেন। তারপর ভাবলাম ঠিক আছে, আগে ফিজিওর কাছে যাই। তাকে বলেছিলাম আমার হাঁটুতে ব্যথা করছে, ফর্ম পূরণ করে জমা দিয়ে দাও।’

ফিজিও দেখে বলেন, ‘আমার পায়ে তেমন বেশি সমস্যা না। সে কিছু করার পর দেখি পা ঠিক হয়ে যাচ্ছে। ভিন্ন কৌশল অবলম্বন করায় কিছুটা কাজ হতে থাকে। ম্যাচের ৩০ মিনিট পর আমার পা কাজ শুরু করে। তখন হাঁটতে পারছিলাম। কোনভাবে প্রথম রাউন্ড পার করার পর আরও ভালো হতে থাকে। তারপরের বিষয় তো সবারই জানা।’

প্রথমবার এটিপি ১০০০-এর ফাইনালে খেলতে নেমেই ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) গেমে জিতে ইতিহাস রচনা করেছেন ১৯ বছর বয়সী মেনসিক। ফাইনালে প্রতিপক্ষ জোকোভিচের ছিল শততম ক্যারিয়ার শিরোপার লক্ষ্য, টেনিস ইতিহাসে তার চেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল জিমি কনর্স (১০৯) ও রজার ফেদেরারের (১০৩)।

Tags: জোকোভিচফেদেরারমিয়ামি ওপেনলিড স্পোর্টস
Previous Post

এখনও তরুণ বয়সের মতো পরিশ্রম করি: লেভান্ডোভস্কি

Next Post

শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাত

Next Post
শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাত

রুহুল কবির রিজভী শহীদ মুগ্ধের বাসায় ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের শুভেচ্ছা জানাতে শহীদ মুগ্ধের বাসায় রুহুল কবির রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT