চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার জেলাভিত্তিক তথ্য যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 06, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর বিস্তারিত জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলার যথাযথ যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে বুধবার ৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলন ও অভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলা হয়েছে, যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। এসব মামলার সংখ্যা ও প্রকৃতি সম্পর্কে জেলা প্রশাসকদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিটি জেলায় কতগুলো মামলা হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে মহানগরগুলোতে মামলার সংখ্যা বেশি, আর দূরবর্তী জেলাগুলোতে তুলনামূলকভাবে কম।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অনেক মামলায় বিপুল সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাই প্রকৃত আসামি কারা, তা নির্ধারণে তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

তার ভাষায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাদের মামলায় যুক্ত করা হয়েছে, তাদের বিষয়ে সুপারিশ করা হয়েছে যাতে প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের অব্যাহতি দেওয়া যায়।

তিনি জানান, পুরো প্রক্রিয়াটি আইন অনুযায়ী সম্পন্ন করা হবে। ডিসিদের মামলার তথ্য পাঠাতে যথাশিগগির নির্দেশ দেওয়া হয়েছে, তবে মৌখিকভাবে সর্বোচ্চ এক মাসের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। দেরি হলে ন্যায়বিচারের স্বার্থে তা বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

Tags: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Previous Post

শাহিনের কাছে কোচ হিসেবে সেরা পছন্দ সরফরাজ

Next Post

রাওয়ালপিন্ডির সেই স্মৃতি নিয়ে পড়ে থাকছেন না সিমন্স

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় হাসিমুখে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডির সেই স্মৃতি নিয়ে পড়ে থাকছেন না সিমন্স

Busy street scene in Bangladesh with shops and vehicles. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা ব্যানার্জীর বাসভবন থেকে অতিরিক্ত নিরাপত্তা সরানো হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT