চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বয়কদের জেলা সফর রাজনৈতিক সফর না: সারজিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, বাংলাদেশ, শরীয়তপুর
A A
একজন সাংবাদিক বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও অন্যান্য সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন জেলায় সমন্বয়কদের সফরকে অনেকে রাজনৈতিক সফর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, কোন রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়করা জেলা সফর করছেন না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

সারজিস আলম বলেন, ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যাথিত করে।

এসময় তিনি ছাত্র আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরি করতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন।

বেলা ১২টা থেকে শুরু হওয়া এই মতবিনিময় সভা থেকে আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করেন সমন্বয়করা। ইতোমধ্যে নিহত ও আহতদের সহায়তায় ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। ধারাবাহিকভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা আশ্বাস দেন সারজিস আলম।

এর আগে সকাল ১১টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে বিকেল ৪টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে সারজিস আলমসহ কেন্দ্রীয় সমন্বয়কদের।

সারজিস আলমের সাথে মোট ১০ জন কেন্দ্রীয় সমন্বয়করক শরীয়তপুর সফর করেন।

Tags: সমন্বয়কসারজিসসারজিস আলম
Previous Post

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

Next Post

সাকিবকে নিয়ে যা বললেন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে নিয়ে যা বললেন শান্ত

একজন পুরুষ চা খাচ্ছেন, পেছনে সবুজ পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফীর ডাক পেয়েই লুফে নেন ইমন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT