দেশের চার জেলায় বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। নারায়ণগঞ্জে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত শাওনকে যুবদলের কর্মী বলে দাবি করেছে বিএনপি। বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচীকে ঘিরে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।








