দেশের সর্বউত্তরের জেলা কুড়িগ্রামে প্রচ- শীতে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। শীতের কারণে স্থবিরতা নেমেছে প্রান্তিক মানুষের জীবন ও জীবিকায়। তৃতীয় দফায় চরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরাঞ্চলের মানুষ।







