চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা ও ফেনী জেলায় সাম্প্রতিকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেন । চারা সংগ্রহের সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য ।

পরে মহাপরিচালক ফুলগাজী উপজেলা কমপ্লেক্সে উপস্থিত হয়ে ২০০ কৃষকের মাঝে, ও পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে পরশুরাম উপজেলার ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন।

দুপুরে তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ‌্যালয় মাঠ প্রাঙ্গনে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের কৃষকদের দুর্দশা দূর করদে সময়োচিত এ চারা বিতরণের পদক্ষেপ আসন্ন আমন মৌসুমে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করবে।

যেহেতু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশে গ্রামে গ্রামে ছড়িয়ে আছে, তাই যে কোনো দুর্যোগ কিংবা দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এই বাহিনী কম সময়ে সুশৃঙ্খলভাবে যে কোনো সেবা কিংবা সহযোগিতা পৌঁছে দিতে পারে। এবারের বন্যায় কৃষকদের বীজতলার জমি প্লাবিত হওয়ায় ধান চাষ নিয়ে বিরাট অনিশ্চয়তায় আছেন কৃষকরা। এতে এ অঞ্চলের মানুষ খাদ্য সঙ্কটে পড়ার আশঙ্কাও করছেন।

তাই পর্যায়ক্রমে আরো বেশি সংখ্যক কৃষকদের পুনর্বাসনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাছাড়া ভালো ফলন নিশ্চিত করতে আনসার বাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে সার, কীটনাশক থেকে শুরু করে সবজি চাষের উপকরণও আগামীতে বিতরণ করা হবে।

আকস্মিক বন্যায় কুমিল্লা ও ফেনী অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সকল গৃহহীনদের ঘর করে দেয়াসহ শিগগিরই ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ নেবে।

Tags: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
Previous Post

কেন পাপারাজ্জিদের দেখলেই রেগে যান জয়া বচ্চন?

Next Post

রোববার ভারত যাচ্ছে বাংলাদেশ দল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে যাচ্ছে, খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার ভারত যাচ্ছে বাংলাদেশ দল

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ড. ইউনূস ও সাধারণ সম্পাদক স্নিগ্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র সভাপতি ড. ইউনূস, সাধারণ সম্পাদক স্নিগ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT