চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়ে অসন্তুষ্ট হয়ে পুলিশের মদদে বিচারকের বাসায় হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জামালপুর বাস টার্মিনাল, আধুনিক বাস স্ট্যান্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়চে ভেলে

বিচারকের রায়ে অসন্তুষ্ট দুষ্কৃতীরা পুলিশের মদদে বিচারকের আবাসনে হামলা করার চেষ্টা করেছে বলে জেলা জজকে চিঠি লিখে অভিযোগ করেছেন তিন বিচারক। এর পিছনে এক পুলিশ কর্মী আছে বলে তাদের সন্দেহ।

বুধবার (১১ সেপ্টেম্বর) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের তিন বিচারক জেলা জজের কাছে এই অভিযোগ করে চিঠি লিখেছেন। জেলা জজ সেই চিঠি ফরোয়ার্ড করেন হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে।

যে তিনজন বিচারক এই চিঠি দিয়েছেন, তাদের মধ্যে দুইজন অতিরিক্ত জেলাজজ। তারা বলছেন, তাদের সন্দেহ শিশুদের উপর যৌন নির্যাতন নিয়ে তারা যে রায় দিয়েছেন তা পছন্দ না হওয়ায় দুষ্কৃতীরা তাদের আবাসনে ঢোকার চেষ্টা করছে। গত ৮ সেপ্টেম্বর রাতে দুষ্কৃতীরা আবাসনের ভিতরে ঢুকে বিদ্যুতের লাইন কাটার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেয়।

বিচারকরা থানায় দুইবার ফোন করার কিছুক্ষণ পর পুলিশ যখন আসে, তখন দুষ্কৃতীরা চলে গেছে।

বিচারকরা চিঠিতে জানান, তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের সন্দেহ, এই ঘটনার সঙ্গে একজন পুলিশ অফিসার যুক্ত। পসকো মামলায় কিছু রায় তাদের পছন্দ না হওয়ায় এই আক্রমণের চেষ্টা বলে বিচারকরা মনে করছেন।

এই চিঠির পর পুলিশ কিছুটা সক্রিয় হয়েছে। সেই অফিসারকে শো কজ করা হয়েছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানানো হয়।

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানান, এটা বিচারবিভাগের উপর হস্তক্ষেপ। এর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেয়া উচিত। বোঝা যাচ্ছে, রাজ্যে আইনের শাসন নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যের কথা।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বীরভূমে বিচারক আক্রান্ত হয়ে থানায় গেছিলেন। পুলিশ জানায় তাদের কিছু করার নেই। ডায়মন্ড হারবারেও বিচারকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পশ্চিমবঙ্গে ‘বিচার চাই, হিসাব চাই’ এই দাবিটা সকলের দাবি।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এরপরও রাজ্যে আইনের শাসন অবশিষ্ট আছে বলে কেউ মনে করবেন? কেউ কি বলবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ভেঙে পড়েনি? এই নিয়ন্ত্রণহীন সরকার কী করছে?

Tags: Dw storyভারতহামলা
Previous Post

আত্মহত্যা নাকি দুর্ঘটনা, কীভাবে মারা গেলেন মালাইকার বাবা?

Next Post

অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক ১৮ সেপ্টেম্বর

Next Post
জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রথম বৈঠক, অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক ১৮ সেপ্টেম্বর

ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে যা বললেন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT