চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি ফল নিয়ে অসন্তুষ্ট, পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 পূর্বাহ্ন 26, অক্টোবর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
এসএসসি পরীক্ষার্থীরা মোবাইল ফোনে ফলাফল দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট হতে না পেরে দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এতে আবেদন করেছেন মোট ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা বোর্ডে, যেখানে ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতার পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। অপরদিকে সবচেয়ে কম আবেদন এসেছে মাদ্রাসা বোর্ডে, যেখানে ৭ হাজার ৯১৬ শিক্ষার্থী ১৪ হাজার ৭৩৩টি খাতার পুনর্নিরীক্ষণ চেয়েছেন।

বোর্ডভিত্তিক আবেদনসংখ্যা

কুমিল্লা বোর্ড: ২২ হাজার ৫০৩ পরীক্ষার্থী, ৪২ হাজার ০৪৪ খাতা, রাজশাহী বোর্ড: ২০ হাজার ৯২৪ পরীক্ষার্থী, ৩৬ হাজার ১০২ খাতা, যশোর বোর্ড: ২০ হাজার ৩৯৫ পরীক্ষার্থী, ৩৬ হাজার ২০৫ খাতা, চট্টগ্রাম বোর্ড: ২২ হাজার ৫৯৫ পরীক্ষার্থী, ৪৬ হাজার ১৪৮ খাতা, সিলেট বোর্ড: ১৩ হাজার ৪৪ পরীক্ষার্থী, ২৩ হাজার ৮২ খাতা, বরিশাল বোর্ড: ৮ হাজার ১১ পরীক্ষার্থী, ১৭ হাজার ৪৮৯ খাতা, দিনাজপুর বোর্ড: ১৭ হাজার ৩১৮ পরীক্ষার্থী, ২৯ হাজার ২৯৭ খাতা, ময়মনসিংহ বোর্ড: ১৫ হাজার ৫৯৮ পরীক্ষার্থী, ৩০ হাজার ৭৩৬ খাতা, কারিগরি শিক্ষা বোর্ড: ১২ হাজার ৭ পরীক্ষার্থী, ১৫ হাজার ৩৭৮ খাতা, মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৭ হাজার ৯১৬ পরীক্ষার্থী, ১৪ হাজার ৭৩৩ খাতা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে, অর্থাৎ ১৬ নভেম্বরের মধ্যে ফল দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্রকাশিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল, এবং পরদিন থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়। প্রতিটি পত্রের জন্য ফি ছিল ১৫০ টাকা।

প্রতিবছরের মতো এবারও যারা ফলে অসন্তুষ্ট, তারা এই সুযোগ পান। তবে খাতা পুনর্নিরীক্ষণে নতুন করে মূল্যায়ন করা হয় না, বরং পরীক্ষার্থীর উত্তর অনুযায়ী প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা, তা যাচাই করা হয়।

Tags: এইচএসসিসমমান পরীক্ষা
Previous Post

বৃষ্টিহীন রাজধানীতে গরমের দাপট অব্যাহত

Next Post

বাতাসে দূষণে চতুর্থ স্থানে ঢাকা, একিউআই স্কোর ১৬৩

Next Post
ধুলাবালি ও ধোঁয়ার কারণে ঢাকা শহরে দূষণের পরিস্থিতি খারাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাতাসে দূষণে চতুর্থ স্থানে ঢাকা, একিউআই স্কোর ১৬৩

জেলেরা মাছ ধরার জন্য নৌকায় মাছের জাল ছুঁড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে উঠছে ইলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT