চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি অস্ত্রসহ চাকরিচ্যুত সেনাসদস্য আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:02 অপরাহ্ন 24, জুন 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অস্ত্রসহ চাকরিচ্যুত সেনাসদস্যের আটক, বাংলাদেশ সেনাবাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সেনাবাহিনীর চাকুরিচ্যুত এক সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তে ডাকাত সর্দার শাহীনের সহযোগী বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে যোগাযোগেরও অভিযোগ রয়েছে বলছেন পুলিশের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ২৪ জুন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন এসব তথ্য নিশ্চিত করে। এর আগে সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মো. আশিক মিয়া (২৭) একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনীর সিপাহী পদ থেকে চাকুরিচ্যুত সদস্য।

আরিফ হোছাইন বলেন, সোমবার মধ্যরাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে সশস্ত্র অবস্থায় অবস্থান করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথদল সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলে। এতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি দেশিয় তৈরী বন্দুক, একটি পিস্তলের গুলি, সেনাবাহিনী সদস্যের একটি হেলমেট, আনসার বাহিনী সদস্যের একটি হেড প্রিক্যাপ, একটি লোহার শিকল, সেনা সদস্যের সমর বিদ্যা দ্বিতীয়পত্রের একটি বই ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, আটক আশিক মিয়া চাকুরিচ্যুত সেনা সদস্য। তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলোচিত ডাকাত সর্দার শাহীনের গানম্যান হিসেবে সক্রিয় সহযোগী। তার বিরুদ্ধে সীমান্ত দিয়ে আরাকান আর্মির কাছে খাদ্য ও অন্যান্য রসদ সরবরাহের অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মুহাম্মদ আরিফ হোছাইন।

Tags: আটককক্সবাজার
Previous Post

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি

Next Post

আবারও ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক

Next Post
ওয়ালটন হাই-টেক গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক

স্মার্টফোনটি ধুলা ও মাটির মধ্যে পড়ে আছে, ক্যামেরা লেন্স ও পিছনের প্যানেল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত এই স্মার্টফোনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT