চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলিথিনে মোড়ানো নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

হাকিম বাবুল by হাকিম বাবুল
8:32 অপরাহ্ন 20, মার্চ 2026
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

শেরপুর জেলা শহরের মোবারকপুর এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে সদর থানা পুলিশ আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা ওই নারীর লাশের কোমর থেকে মাথা পর্যন্ত অংশ উদ্ধার করা হয়েছে, বাকি অংশ পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে কয়েকজন শ্রমিক বাগানে গেলে তারা পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেসময় আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও মরদেহের নিচের অংশ সন্ধান মেলেনি।

পুলিশের ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা এই কলাবাগানে খণ্ডিত লাশের অংশ ফেলে রেখে যেতে পারে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নারী মরদেহের কোমর থেকে মাথা পর্যন্ত অংশ উদ্ধার করা হয়েছে, বাকি অংশ পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত উদঘাটনে তদন্ত চলছে।

Tags: দুর্বৃত্তনারীর মরদেহ
Previous Post

ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

Next Post

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা-অগ্নিসংযোগ

Next Post

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা-অগ্নিসংযোগ

বাতাসে দুলছে পাম গাছের শাখা, আকাশে মেঘের ঘনঘটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দিন কেমন থাকবে সারাদেশের আবহাওয়া?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT