পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিমান কেনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম থাকা দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়।








