৫ আগস্টের পরও বিচার বহির্ভূত হত্যা, দখল, জুলুম, অত্যাচার নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। যে বৈষম্য দূর করার জন্য জুলাই আন্দোলন হয়েছিল তা এখনও দূর হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।








