ছয় শিবিরকর্মীর গুম হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছেন স্বজনরা। তদন্তে যাদের নাম আসবে তাদের বিচার দেখতে চান তারা। আর অন্য এক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ ৪২ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেছেন ব্যবসায়ী হুমায়ুন কবীর।








