চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুম-হত্যা-খুন এটাই বিএনপি-জামায়াতের গুণ: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 04, জানুয়ারি 2024
in রাজনীতি
A A
শেখ হাসিনা গণভবনে ভাষণ দিচ্ছেন, পাশে অন্য নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম, হত্যা, খুন এটাই বিএনপি-জামায়াতের গুণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি অভিযোগ করেছেন: ২০০৮ এর নির্বাচনে বড় হারের পর থেকেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। তারপর থেকেই তারা নির্বাচন বানচালের জন্য অগ্নিসন্ত্রাসের পথ বেছে নেয়।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন: জাতির পিতা এদেশের যেমন উন্নতি চেয়েছিলেন, আমরা ঠিক একইভাবে দেশকে গড়ে তুলছি। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশ পেছন দিকে গিয়েছে। আর আমরা বরাবরই দেশের উন্নয়নে কাজ করি।

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন: নির্বাচন যেন না হয় নানা চক্রান্ত চলছে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। নিজেদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করবেন। সবাই ভোট দিয়ে প্রমাণ করবেন, দেশে গণতন্ত্র বিদ্যমান। গণতান্ত্রিক ধারা আছে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক আমরা এগিয়ে যাবো জনগণের শক্তিতে। দেশব্যাপী উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেবেন।

এদিকে নারায়ণগঞ্জে তিনটি মেট্রোরেল তৈরি করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা।

তিনি বলেন: নারায়ণগঞ্জে তিনটি মেট্রোরেল তৈরি করার পরিকল্পনা আছে। নারায়ণগঞ্জবাসীর জন্য আমরা তিনটি মেট্রোরেলের লাইন তৈরি করব। এমআরটি লাইন ১, ২ ও ৪। এমআরটি লাইন ওয়ান ঢাকা থেকে নারায়ণগঞ্জের উপর দিয়ে মেট্রোরেল চলবে। এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন ২ ও ৪ এগুলো সবই যাবে নারায়ণগঞ্জের উপর দিয়ে। এছাড়া আমরা নারায়ণগঞ্জ স্পেশালি ইকনোমিক জোন করবো।

দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ নির্বাচনি জনসভায় আসেন আওয়ামী লীগ সভাপতি। বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জ এসে পৌঁছান শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। তিনিও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। দুপুর থেকেই জনসভাস্থলে কাণায় কাণায় পূর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষের ঢল নেমেছে। সমাবেশস্থলের আশপাশের এলাকাতেও হাজারো নেতাকর্মীর সমাগম লক্ষ্য করা গেছে। নানান রঙের ব্যানার ও ফেস্টুনসহ রঙিন পোশাক পরে সভাস্থলে উপস্থিত হয়েছেন দলীয় নেতাকর্মীরা।

Tags: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনশেখ হাসিনা
Previous Post

ব্যাট-প্যাড তুলে রাখার পরিকল্পনা জানালেন বিশ্বকাপজয়ী ফিঞ্চ

Next Post

বিএনপি-জামায়াত ১৫ বছর ধরে সরকার উৎখাতের অপচেষ্টায় সফল হয়নি

Next Post
বিএনপি-জামায়াতের নির্বাচনী প্রচার সভায় নেতারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াত ১৫ বছর ধরে সরকার উৎখাতের অপচেষ্টায় সফল হয়নি

নির্বাচনী সন্ত্রাসীদের আটক করে পুলিশ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করার পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT