চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি প্রায় ২০ বছর কাজ করেছি’

ভেনিসে প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে নির্মাতা রুবাইয়াত হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 23, জুলাই 2026
in বিনোদন
A A
বাংলাদেশি নারীর ছবি, যা একটি সিনেমার পোস্টার বা দৃশ্যের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হলো নতুন এক মাইলফলক। পরিচালক ও প্রযোজক রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে। এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিসের আনুষ্ঠানিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ঐতিহাসিক এই অর্জন, চলচ্চিত্রটির নির্মাণযাত্রা, আন্তর্জাতিক সহ-প্রযোজনা, নারী নেতৃত্বে নির্মাণ এবং বাংলাদেশি সিনেমার বৈশ্বিক সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে পাঠানো নির্মাতা রুবাইয়াত হোসেনের কথোপকথনটি থাকলো এখানে-

ভেনিসে ৮৩তম আসরে স্থান করে নিলো ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, সিনেমাটি নিয়ে কিছু বলুন…

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি সুপারন্যাচারাল চলচ্চিত্র। গল্পটি আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। বহু বছর ধরে প্রচলিত একটি আরবান মিথ থেকে ছবিটির অনুপ্রেরণা এসেছে—কথিত আছে, এক সময় সেখানে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। আমাদের ছবিতে আরেকজন কনে সেই পার্লারে সাজতে এসে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়।

এই গল্পের অনুপ্রেরণা কোথা থেকে এসেছে?

আমি যখন ছয়-সাত বছরের শিশু, তখন মা আমাকে নিয়ে নিয়মিত মেফেয়ার বিউটি পার্লারে চুল কাটাতে যেতেন। সেখানেই প্রথম এই গল্পটি শুনি। এটি ঢাকার বহু নারীর কাছে পরিচিত একটি আরবান মিথ, বিশেষ করে আমাদের প্রজন্মের অনেকেই এই গল্পটি শুনে বড় হয়েছেন। ছোটবেলায় শোনা সেই গল্পটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি, এটি শুধু একটি ভূতের গল্প নয়; এটি নারী, সৌন্দর্য, বিয়ে এবং সামাজিক প্রত্যাশাকে ঘিরে আমাদের সংস্কৃতির কথাও বলে। সেই ভাবনা থেকেই বহু বছর ধরে লিখতে লিখতে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ তৈরি হয়েছে।

দুটি নারী বন্ধু একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ছবিটি নির্মাণে কত সময় ও কী ধরনের প্রস্তুতি লেগেছে?

এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি প্রায় বিশ বছর কাজ করেছি। কিন্তু শুটিং হয়েছে মাত্র ২৬ দিনে। দীর্ঘ প্রস্তুতি, অসংখ্য খসড়া, সূক্ষ্ম পরিকল্পনা এবং অসাধারণ একটি আন্তর্জাতিক নির্মাণদলের কারণে এত অল্প সময়ে ছবিটি নির্মাণ সম্ভব হয়েছে।

এই ছবির অভিনয়শিল্পীদের সম্পর্কে বলুন…

এই ছবিতে বাংলাদেশের তিনজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল এবং রিকিতা নন্দিনী শিমু অভিনয় করেছেন। তাঁদের প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। একই সঙ্গে ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এটি তাঁর প্রথম চলচ্চিত্র, কিন্তু তিনি অবিশ্বাস্য রকমের নিষ্ঠা, সাহস এবং সংবেদনশীলতা নিয়ে কাজ করেছেন। তিনি নিজেকে সম্পূর্ণভাবে এই চরিত্রের কাছে সমর্পণ করেছিলেন। শুটিংয়ের প্রতিটি মুহূর্তে তিনি নিজের সমস্ত মনোযোগ, শ্রম এবং আবেগ এই চলচ্চিত্রের জন্য দিয়েছেন। আমি তাঁর অভিনয় নিয়ে ভীষণ গর্বিত।

নির্মাতা রুবাইয়াত হোসেন

নির্মাণের শুরু থেকেই ‘নারীপ্রধান’ চলচ্চিত্র হিসেবে সিনেমাটির নাম আসছে। এই ছবির নির্মাণে নারীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?

এই ছবির অন্যতম বৈশিষ্ট্য হলো, এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে বহু নারী শিল্পী ও প্রযুক্তিবিদ কাজ করেছেন। অভিনয়শিল্পী থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, শব্দ নির্দেশনা, প্রযোজনা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন সৃজনশীল বিভাগে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এই সহযোগিতামূলক পরিবেশ ছবিটিকে আরও সমৃদ্ধ করেছে।

আপনার চলচ্চিত্রে বিভিন্ন শ্রেণির নারীদের জীবন উঠে আসে। এ বিষয়ে কিছু বলবেন?

আমার চলচ্চিত্রে আমি বাংলাদেশের বিভিন্ন শ্রেণির নারীদের জীবনকে অনুসন্ধান করার চেষ্টা করি। ‘আন্ডার কনস্ট্রাকশন’-এ মধ্যবিত্ত নারীর জীবন, ‘মেড ইন বাংলাদেশ’-এ শ্রমজীবী নারীর জীবন এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ বাংলাদেশের উচ্চবিত্ত নারীদের জগৎ, তাদের সম্পর্ক, এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে অনুসন্ধান করেছি। প্রতিটি চলচ্চিত্র ভিন্ন সামাজিক বাস্তবতা থেকে এসেছে, কিন্তু সবগুলোই বাংলাদেশের বহুমাত্রিক সমাজকে তুলে ধরার চেষ্টা করে।

একজন নারী অন্যজনের চুলে আগুন ধরানোর দৃশ্য, নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সহ-প্রযোজনায় কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?

এটি বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের যৌথ প্রযোজনা। আন্তর্জাতিক সহযোগিতার ফলে আমরা বিভিন্ন দেশের শিল্পী ও কারিগরি দক্ষতাকে একত্র করতে পেরেছি। কিন্তু গল্প, ভাষা, চরিত্র, সংস্কৃতি এবং আবেগ—সবকিছুই গভীরভাবে বাংলাদেশের।

দর্শক এই ছবি থেকে কী ধরনের অভিজ্ঞতা পাবেন?

আমি চাই দর্শক ছবিটিকে একটি রহস্যময়, আবহময় এবং গভীরভাবে অনুভূতিশীল সুপারন্যাচারাল অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। এটি এমন একটি চলচ্চিত্র, যা শুধু দেখার সময় নয়, শেষ হওয়ার পরও দর্শকের মনে থেকে যাবে—তাদের ভাবাবে, প্রশ্ন করবে এবং হয়তো নিজেদের কিছু ভয় ও স্মৃতির মুখোমুখি দাঁড় করাবে।

Tags: দ্য ডিফিকাল্ট ব্রাইডভেনিসরুবাইয়াত হোসেনলিড বিনোদনসিনেমা
Previous Post

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

Next Post

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

Next Post
স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাঠে, চিকিৎসার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

কমলা গাছ কাটা নিয়ে বন বিভাগের অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT