চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এফডিসির ১২০০ কোটি টাকার ভবন কোনো কাজে আসবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in বিনোদন
A A

এফডিসির ৩ ও ৪ নং ফ্লোর ভেঙে বহুতল বিশিষ্ট ভবন উঠছে। ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেই ভবন ‘কোনো কাজে আসবে না’ বলে মন্তব্য করেছেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।

রাজধানীর তথ্য ভবনে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ‘আমাদের চলচ্চিত্র-আজকের প্রেক্ষাপট’ আলোচনা ও সেমিনারে শাহীন সুমন এমন মন্তব্য করে বলেন, চলচ্চিত্রের প্রয়োজনে ১২০০ কোটি টাকা খরচ করতে চাইলে করেন, কিন্তু যদি লুটপাটের প্রয়োজন খরচ করেন তাহলে এইটা বন্ধ করেন।

সন্তান আমার অহংকার, বাঁধা, খোদার পরে মা, জন্ম তোমার জন্য, লাভ ম্যারেজসহ অসংখ্য সুপারহিট সিনেমার নির্মাতা শাহীন সমন আরও বলেন, আমাদের ফ্লোর ভেঙে যে বিশাল বিল্ডিং করা হচ্ছে এক টাকার কাজেও আসবে না। আমি চ্যালেঞ্জ করেই এটা বলতে পারি। কারও ক্ষমতা থাকলে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। সামনে দিয়ে গেছে এলিভেটেড রাস্তা। মার্কেট করলেও দেখা যায়না, যাওয়ার ব্যবস্থা নেই।

শাহীন সুমনের মন্তব্য, অপরিকল্পিতভাবে এখানে ৪০০-৫০০ কোটি খরচ করা হয়েছে। এসব বন্ধ করতে হবে।

সরকারী অনুদানের প্রসঙ্গ তুলে পরিচালক সমিতির সভাপতি বলেন, যারা বাণিজ্যিক ছবি বানায় তাদের পিছনে টাকা খরচ করেন। সবার দাবির সঙ্গে আমিও একমত। প্রয়োজনে সেন্ট্রাল সার্ভার, ই-টিকেটিং সিস্টেম চালু করেন। সবকিছু এফডিসি থেকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন।

”যদি এই উদ্যোগ নেয়া হয়, অসংখ্য প্রযোজক বসে আছেন যারা সিনেমা বানাবেন। তাছাড়া সিনেমা হল সংস্কারের জন্য যে হাজার কোটি টাকা ঋণের ঘোষণা দেয়া, এটা নাম কাওয়াস্তে ঘোষণা। নিতে গেলে বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন জটিলতায় পড়ে কেউ এই টাকা নিতে পারেনা।”

সেমিনারে প্রিয়তমা, রাজকুমারের মতো আলোচিত সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছতা রাখা জরুরী। আগে আওয়ামী লীগ যারা করতো তারা অ্যাওয়ার্ড পেয়েছে, এখন যারা বিএনপি করে তারা অ্যাওয়ার্ড পাবে। এই চক্র থেকে বের করতে হবে।

তিনি বলেন, ভিএফএক্স, কালারের কাজে আমাদের ইন্ডিয়া থেকে হয়। এফডিসি থেকে এমন উদ্যোগ নেয়া হোক যাদের আমাদের বাইরে যেতে না হয়। তাছাড়া আমাদের সিনিয়র শিল্পী যারা সুপারস্টার ছিলেন তাদের সিনেমায় নিতে চাইলে কাজ করেন না। তাদেরও ফিরে আসতে হবে।

Tags: এফডিসিলিড বিনোদনশাহীন সুমনহিমেল আশরাফ
Previous Post

তানজিদ ভাবনায় ছিল, অমিত প্রমাণ করেছে: প্রধান নির্বাচক

Next Post

বক্স অফিসে ‘মাইকেল’র দাপট

Next Post

বক্স অফিসে 'মাইকেল'র দাপট

তনু হত্যা মামলায় পলাতক দুই সাবেক সেনা সদস্য কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT