চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশপ্রেমের গল্পে ‘সোলজার’, কোন চরিত্রে শাকিব?

নিজের ভাবনা ও পরিকল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন ‘সোলজার’ নির্মাতা সাকিব ফাহাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 04, অক্টোবর 2025
in বিনোদন
A A
শাকিব খান ও অন্যান্য চরিত্রের ছবি, দেশপ্রেমের গল্পের সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। রবিবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং। এরআগে শুক্রবার (৩ অক্টোবর) সম্পন্ন হয়েছে সিনেমাটির ‘ফাইনাল লুক সেট’ ও ‘ফার্স্ট লুক পোস্টার’-এর ফটোশুট।

এই ফটোশুটে অংশ নেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শনিবার (৪ অক্টোবর) দুপুরে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও, যার শিরোনাম— “পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’?”।

প্রায় আড়াই মিনিটের এই ভিডিওতে কথা বলেছেন ‘সোলজার’ নির্মাতা সাকিব ফাহাদ। যেখানে তিনি জানিয়েছেন সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা।

নির্মাতা বলেন,“আমরা ‘সোলজার’-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের ভাবনা, চিন্তা, আর বাস্তবতা নিয়েই গল্পটা সাজানো।”

শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম ‘সোলজার’। সাকিব ফাহাদ বলেন,“গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই। আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেন— যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’-এ ফুটে উঠবে।”

দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয়ে তৈরি এই গল্পে আশাবাদের বার্তাও থাকবে বলে জানান পরিচালক। “দিনশেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যতো সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি— সেটাই তুলে ধরা হবে ‘সোলজার’-এ,” বলেন সাকিব ফাহাদ।

ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে, ছবিটি অন্য সময় মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছে প্রযোজনা টিম। এ বিষয়ে তিনি বলেন,“আমি মনে করি, আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ঈদ ছাড়া সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর— সবার জন্যই লাভজনক হবে। আমরা সে সাহসী উদ্যোগই নিচ্ছি।”

গল্পে থাকবে অ্যাকশন, রোমান্স ও ড্রামার মিশেল। পরিচালক জানান,“শাকিব ভাইয়ের হাতে অনেকগুলো অপশন ছিলো, কিন্তু ‘সোলজার’-এর গল্প শুনে উনি হয়তো ভেবেছেন— বর্তমান বাস্তবতায় এমন গল্পের সঙ্গেই থাকতে চান। আমরা চেষ্টা করছি, উনার আস্থা যেন বিফলে না যায়।”

সাকিব ফাহাদ আরও যোগ করেন,“আমাদের গল্পের ভেতরে একটা ফিলোসফি আছে, একটা ভাবনা আছে। দর্শক যেন সিনেমা দেখে অনুপ্রাণিত হয়, এবং হল থেকে বের হয়ে নিজের জায়গা থেকে কিছু করার তাগিদ অনুভব করে— দেশকে এগিয়ে নেওয়ার সেই বার্তাই দিতে চাই।”

‘সোলজার’ ছবিতে শাকিব খান ছাড়াও তানজিন তিশা, ঐশী ও এবিএম সুমনসহ বহু তারকা মুখকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করছেন কামরুল হাসান খসরু (‘মনপুরা’, ‘হাওয়া’, ‘দেবী’), আর ফাইট ডিরেক্টর হিসেবে থাকছেন হলিউড-বলিউডে নিয়মিত কাজ করা এক বিশেষজ্ঞ।

Tags: এবিএম সুমনঐশীতানজিন তিশাতারকাদেশপ্রেমনির্মাতালিড বিনোদনশাকিব খানসাকিব ফাহাদসিনেমাসোলজার
Previous Post

দ্বিতীয় দিনে কত আয় করলো ‘কানতারা ২?

Next Post

ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে সবস্তরের শ্রদ্ধা

Next Post
কেন্দ্রীয় শহিদ মিনারে আহমদ রফিকের প্রতি শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে সবস্তরের শ্রদ্ধা

নৌকায় থাকা ব্যক্তিরা গাজায় হামলা বন্ধের জন্য আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরও ইসরাইলী সেনাদের গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT