চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের হাতেই ম্যাজিক!

পর্বে পর্বে চমক, ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে রাজ জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 18, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে রাজের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। ১৪ তম পর্বে এসে গল্পে টান টান উত্তেজনা তৈরি করেছে, যা দর্শকদের পরবর্তী পর্ব দেখার জন্য মুখিয়ে রেখেছে। এদিকে, নির্মাতা বললেন, অবশ্যই সামনের পর্বগুলো আরও জমে উঠবে।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিরিয়াল নির্মাণের ভাগ্যটা বরাবরই অনুকূলে থাকে। অতীতে তার নির্মিত মাইক, গ্র্যাজুয়েট, ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালগুলো তুমুলভাবে জনপ্রিয় ছিল। পাশাপাশি সিরিয়ালগুলোতে অভিনয় করা চরিত্রগুলোও মানুষের কাছে পরিচিত।

‘এটা আমাদেরই গল্প’র দর্শক সাড়া প্রসঙ্গে রাজ শুরুতেই বললেন, এতো মানুষ যখন আমাদের কাজটা দেখছে, তখন অনুভূতিটা এক কথায় বলে বোঝানো কঠিন। ভেতরে একদিকে ভীষণ আনন্দ অনুভব হচ্ছে। সেইসঙ্গে দর্শকদের প্রতি কৃতজ্ঞতাবোধ তীব্রভাবে কাজ করছে।

যোগ করে রাজ বলেন, মানুষ আমাদের গল্পের সঙ্গে কানেক্ট করছে, চরিত্রগুলোকে আপন করে নিচ্ছে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।

শুরুর দিকের কিছুটা আশঙ্কার কথা জানিয়ে রাজ বলেন, সত্যি বলতে একটা স্বাভাবিক ভয়ও ছিল। এতো বড় একটা সিরিজ মানুষ গ্রহণ করবে তো! আমাদের কাছে প্রতি দর্শকদের প্রত্যাশার জায়গাটা ধরে রাখতে পারবো তো? এই দুশ্চিন্তাগুলো থাকেই! কিন্তু দর্শকদের ভালোবাসা আর ইতিবাচক ফিডব্যাক সেই ভয়গুলো অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করছে। সব মিলিয়ে এটা দায়িত্বের সঙ্গে সঙ্গে একটা বিশাল অনুপ্রেরণাও।

‘এটা আমাদেরই গল্প’ ৫২ পর্ব পর্যন্ত প্রচারের পরিকল্পনা নির্মাতা রাজের। তিনি বলেন, নিশ্চয়ই সামনে আরও জমবে। গল্পটা ধীরে ধীরে এমন জায়গায় যাবে, যেখানে আবেগ, টানাপোড়েন আর চমক, সবকিছুই আরও গভীর হবে। মানুষের প্রত্যাশা যে বাড়ছে, সেটা খুব সিরিয়াসলি নিচ্ছি। এই প্রত্যাশাই আমাদের আরও দায়িত্বশীল করছে, ভালো কিছু দেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। দর্শকরা যেন প্রতিটা পর্বে নতুন কিছু পান, সেটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ‍্য।

সিরিয়ালটি গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি দেখা যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’।

Tags: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলামমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশিল্পী সরকার অপুসুনেরাহ বিনতে কামাল
Previous Post

বিএনপি প্রতিনিধি দলের ঢাকা বিমানবন্দর সরজমিনে পরিদর্শন

Next Post

উপদেষ্টা পরিষদে গুম ও হাওর সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন

Next Post
উপদেষ্টা পরিষদে গুম ও হাওর সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা পরিষদে গুম ও হাওর সংক্রান্ত দুই অধ্যাদেশ অনুমোদন

চ্যানেল আই ক্রিকেট দল সেমিফাইনালে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসজেএ মিডিয়া কাপ: সেমিফাইনালে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT