চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ নিয়ে ১০ হাজার বন্যার্তদের পাশে তারা

সংগঠনের ব্যানারে নয়, ব্যক্তি উদ্যোগে বানভাসি মানুষের পাশে নাট্য নির্মাতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 25, আগস্ট 2024
in বিনোদন
A A
দলটি বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে শহরে পৌঁছেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো সংগঠনের ব্যানারে নয়, সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে মিলিত হয়ে টিভি নাটকের একদল পরিচালক বন্যার্তদের পাশে থাকতে এগিয়ে এসেছেন।

তারা নিজ উদ্যোগে ট্রাক ভর্তি করে বন্যার্তদের খাবার পাঠাচ্ছেন। মোট তিন দফায় তারা বন্যায় ডুবে থাকা ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের মিরসরাই এলাকায় ১০ হাজার বন্যার্তদের শুকনো খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি, আলু, তেল, চাল, ডাল, চিড়া, মুড়ি বিতরণ করেছেন।

শনিবার রাতে নগরীর কারওয়ান বাজার এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাক ভর্তি করে শুকনো খাবার পাঠাচ্ছেন নাট্য নির্মাতারা। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, তুহিন হোসেন, সকাল আহমেদ, সাজিন আহমেদ বাবু, সেতু আরিফ, ইমেল হক, রাফাত মজুমদার রিংকু, রাসেল আহমেদ, বিকাশ সাহা, মোহন খান।

নির্মাতারা জানান, তারা বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন, বানভাসিদের পাশে থাকছেন। তিন বারে তিন এলাকায় ১০ হাজার মানুষদের তারা খাবার দিয়েছেন। শুধু খাবার নয়, বন্যাকালীন নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন তারা সরবরাহের চেষ্টা করে যাচ্ছেন।

মোস্তফা কামাল রাজ বলেন, যেভাবে সারাদেশের মানুষ এখন এক হয়েছেন, আশা রাখছি আমরা সব ধরনের দুর্যোগ মোকাবিলা করতে পারবো। শুধু বন্যার মতো দুর্যোগ নয়, যে কোনো প্রয়োজনে আমরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে আছি।

বন্যার্তদের পাশে ত্রাণ বিতরণে অংশগ্রহণকারী যুবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ রবিবার দুপুরে ফেনীর দাগনভূঞা এলাকায় ত্রাণ দিচ্ছিলেন এসব নির্মাতারা। সেখান থেকে মুঠোফোনে সাজিন আহমেদ বাবু চ্যানেল আই অনলাইনকে বলেন, ১২ জন রয়েছি। দাগনভূঞা উপজেলা থেকে ৭ কিলোমিটার ভিতরে পানির মধ্য থেকে এদিকে একটি বড় বিল্ডিংয়ে এসেছি।

তিনি বলেন, এখানে ৭০০ মানুষ আশ্রয় নিয়েছেন। তারা অনেক কষ্টে রয়েছেন সেগুলো নিজ চোখে না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আমরা তাদের হাতে ত্রাণ তুলে দিচ্ছি। পানি কম বেশি বোঝা যাচ্ছে না তবে যতটা ভিতরে যাওয়া যায় আমরা শেষ মাথা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি।

তুহিন হোসেন বলেন, মানুষের কষ্ট দেখে অনেক মায়া লাগছে। একটি আশ্রয় কেন্দ্রে দেখলাম গর্ভবতী ও নবজাতকদের রাখা হয়েছে। সেখানে আমরা দুধ সরবরাহ করেছি। তবে এখানে এসে বুঝেছি, মানুষ সত্যি সত্যি মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন, বিপদ মোকাবিলায় সবাই এক।

Tags: ইমেল হকতুহিন হোসেননাট্য নির্মাতাফেনীর বন্যাবন্যা ২০২৪মুহাম্মদ মোস্তফা কামাল রাজমোহন খানরাফাত মজুমদার রিংকুরাসেল আহমেদলিড বিনোদনসকাল আহমেদসাজিন আহমেদ বাবু
Previous Post

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

Next Post

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের সুষ্ঠু তদন্ত দাবি

Next Post
জাতিসংঘের প্রতিনিধিরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের সুষ্ঠু তদন্ত দাবি

এমি জ্যাকসন ও তার স্বামী বিমানে বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে সারলেন এমি জ্যাকসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT