চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিন পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:13 অপরাহ্ন 16, জুন 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বিজিবির মহাপরিচালক সেন্টমার্টিনে সেনাদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার ১৬ জুন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত বিজিবির মহাপরিচালক সীমান্ত পরিস্থিতি পরিদর্শন এবং বিজিবি কক্সবাজার অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে শরীফুল ইসলাম আরও জানান, সাম্প্রতিক মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। মংডু সীমান্তের নাফ নদীর এ পাড়ে বাংলাদেশের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ অবস্থিত থাকায় বিজিবির মহাপরিচালক সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এসময় তিনি বিজিবির সেন্টমার্টিন বিওপি, বিওপির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিজিবির সদস্যদের প্রতি নির্দেশনার পাশাপাশি সীমান্তে যে কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করেন বিজিবির মহাপরিচালক। মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্ট পরিদর্শন করেন।

সীমান্ত পরিস্থিতি পরিদর্শনের সময় মহাপরিচালকের সাথে বিজিবির সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

Tags: পরিদর্শনবিজিবির মহাপরিচালকমেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীসেন্টমার্টিন
Previous Post

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ডেভিড ওয়াইজ

Next Post

শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

Next Post
পশুর হাটে মানুষ ও গবাদিপশুর সমাগম, পশুর হাটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

টপান সিনেমার বিভিন্ন পোস্টার, মূল চরিত্রের ছবি ও লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

১২৩ হলে শাকিবের 'তুফান', ঝড়ের গতিতে অগ্রিম টিকেট বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT