চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরাসি অভিনেত্রীকে যৌন নিপীড়ন, দোষী সাব্যস্ত নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
ফরাসি নির্মাতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি অভিনেত্রী আদেল হেনেলকে যৌন নিপীড়নের দায়ে নির্মাতা ক্রিস্টোফ রুজিয়াকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার প্যারিসের একটি আদালত নির্মাতা রুজিয়াকে চার বছরের সাজা ঘোষণা করে।

ফরাসি সিনেমায় #মিটু আন্দোলনের প্রথম বড় অভিযোগগুলোর অন্যতম এটি। যদিও রুজিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

চার বছরের সাজা দিলেও রুজিয়াকে জেলে যেতে হবে না। যার মধ্যে দুই বছর শাস্তি মওকুফ করেছে আদালত, বাকি দুই বছর দোষী নির্মাতাকে ‘ইলেকট্রনিক ব্রেসলেট’ পরতে নির্দেশ দেয়া হয়েছে।

রুজিয়ার আইনজীবী ফানি কলিন সাংবাদিকদের জানান যে তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

২০০১ সালে ‘দ্য ডেভিলস’ ছবির শুটিংয়ের সময় নির্মাতা রুজিয়ার দ্বারা যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন আদেল গেনেল। তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। আদেল শিশুশিল্পী থাকা অবস্থায় রুজিয়ার বয়স ছিল ৩৬।

২০১৯ সালে হেনেল প্রথমবারের মতো রুজিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তোলেন। যেখানে তিনি জানান যে রুজিয়া তাকে তার পরিবার ও সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন এবং তার ও সহ-অভিনেতা ভিনসেন্ট রোটিয়ার্সকে মানসিকভাবে কষ্টকর ও অস্বস্তিকর দৃশ্য চিত্রায়নে বাধ্য করেছিলেন।

যুক্তরাষ্ট্রের তুলনায় ফ্রান্সে #মিটু আন্দোলন কম প্রভাব ফেলেছে। তবে হেনেল এই আন্দোলনে ফ্রান্সের হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্রের ভূমিকা পালন করেন। নিপীড়নের সময়ের অবস্থা তুলে ধরে তিনি তদন্তকারীদের জানান যে, রুজিয়ার এমন নির্যাতনের কারণে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং এমনকি কিশোরী বয়সে তিনি আত্মহত্যার চিন্তায়ও ভুগতেন।

আদেল হেনেল ২০২৩ সালে ফরাসি চলচ্চিত্র জগত ছাড়ার ঘোষণা দেন, কারণ তিনি মনে করেন যে এই শিল্প যৌন নিপীড়কদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছে না। সোমবার এ নিয়ে আদালতের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আদেল। –হলিউড রিপোর্টার

Tags: নির্মাতাফরাসি অভিনেত্রীলিড বিনোদনসিনেমা
Previous Post

গোপালগঞ্জে কবর থেকে সাবেক ইউপি সদস্যের কঙ্কাল চুরি

Next Post

এইচআর ভবনে তালা ঝুলিয়ে ভোরের কাগজ সংবাদকর্মীদের অবরোধ

Next Post
বাংলা ভাষায় জেবের কাগজের সংবাদমাধ্যমের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচআর ভবনে তালা ঝুলিয়ে ভোরের কাগজ সংবাদকর্মীদের অবরোধ

বাংলাদেশের সরকারি চাকরির স্বেচ্ছা অবসর বয়স কমানোর দাবি নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরির স্বেচ্ছা অবসর বয়স কমানোসহ দেশে ৪টি প্রদেশ করার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT