চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ পরিবেশে চলছে পরিচালক সমিতির নির্বাচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 30, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন চলছে এফডিসিতে। সমিতির ২০২৩-২০২৪ মেয়াদের নেতৃত্বের জন্য শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। নির্বাচনে যারা জয়ী হবে, আগামী দুই বছরে পরিচালক সমিতির নেৃতত্ব পাবেন তারা।

এই ভোটের লড়াইয়ে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে আছেন কাজী হায়াৎ (সভাপতি) ও শাহীন সুমন (মহাসচিব)। অন্যটিতে মুশফিকুর রহমান গুলজার (সভাপতি) ও জাকির হোসেন রাজু (মহাসচিব)।

দুই প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ। উপ-মহাসচিব পদে লড়ছেন কবিরুল ইসলাম রানা ও মো. সালাহ্‌উদ্দিন; কোষাধ্যক্ষ পদে সায়মন তারিক, সেলিম আজম ও হানিফ আকন দুলাল; সাংগঠনিক সচিব পদে আনোয়ার সিরাজী ওশাহীন কবির টুটুল; আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে নূর মোহাম্মদ মনি ও রাজু আহাম্মেদ।

সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে আব্দুর রহিম বাবু ও মোস্তাফিজুর রহমান বাবু; প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব পদে ওয়াজেদ আলী বাবলু ও সাইফ চন্দন। এছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদের বিপরীতে দুই প্যানেলে ২০ জন পরিচালক প্রার্থী হয়েছেন।

পরিচালক সমিতির এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৬৮ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। সদস্য হিসেবে থাকছেন সামসুল আলম ও বি এইচ নিশান।

শুক্রবার সকালে শুরু হওয়া এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে। এফডিসি ঘরানার নির্মাতার বাইরে ইতোমধ্যে ভোট প্রদান করেন মতিন রহমান, গিয়াস উদ্দিন সেলিম, অমিতাভ রেজা, আফজাল হোসেন, চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ, চয়নিকা চৌধুরী, নঈম ইমতিয়াজ নেয়ামুলরা।

ভোট দিতে আসা পরিচালকরা জানান, সিনেমায় বিরাজমান নানা সমস্যার সমাধান ও সুদিন ফেরাতে যারা কাজ করবেন তারাই যেন নির্বাচিত হন।

Tags: এফডিসিচলচ্চিত্র পরিচালক সমিতিলিড বিনোদন
Previous Post

কোয়ালিটি ছাড়া কোনো সিনেমা করতে চাই না: অধরা

Next Post

নরেন্দ্র মোদির মায়ের প্রয়াণ

Next Post
নরেন্দ্র মোদির মা ও তিনি একসঙ্গে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদির মায়ের প্রয়াণ

সাকিবের উল্লাসে ভরা ফুটবল ম্যাচের মুহূর্ত, দর্শকদের মাঝে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবে: সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT