চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 21, মে 2023
in রাজনীতি
A A
বিএনপি সমাবেশে একজন নেতা বক্তব্য দিচ্ছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এসময় বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি তা প্রচার করেছে। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।

রোববার ২১ মে দেশব্যাপী মহানগর এবং জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় বক্তব্য প্রদানকালে চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।

জানা যায়, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। যা বিএনপির দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন মিডিয়ায় ফেসবুকে লাইভ করা হয়।

এদিকে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘গণতন্ত্রের মানস কন্যা, যিনি সততার মাধ্যমে দেশের সকল সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে কবরে পাঠানোর কথা বলার কারণে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। রাজশাহী সন্ত্রাসী, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অনতিবিলম্বে আইনের মুখোমুখি করতে হবে।’

Tags: আবু সাইদ চাঁদ
Previous Post

সবার জন্য স্বাস্থ্য- প্রতিপাদ্যে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলন

Next Post

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সেনা প্রধান

Next Post
বাংলাদেশ সেনা প্রধানের পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সেনা প্রধান

IPL playoff cricket match with players from India and Bangladesh teams. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল: প্লে-অফে কে কার প্রতিপক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT