চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমোশন আর সম্পর্কের গল্পে ঈদ মাতাতে আসছেন রাজ

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 06, মার্চ 2026
in বিনোদন
A A

সম্প্রতি ‘তোমাদের গল্প’, ‘এটা আমাদেরই গল্প’, ‘সম্পর্কের গল্প’ নাটকগুলো দিয়ে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার এসব নাটক যেমন দেশ বিদেশের সর্বমহলের দর্শকদের প্রশংসা কুড়িয়েছে তেমনি ইউটিউবে ভিউ দিয়ে বাংলাদেশের নাটকে নতুন নজির স্থাপন করেছে।

আসন্ন ঈদে নির্মাতা রাজ পরিচালিত ‘ফ্যামিলি ম্যান’ এবং ‘ভেজা চোখ’ নামে দুটি নাটক মুক্তি পেতে যাচ্ছে।

ধারণা করা যাচ্ছে,  জোভান, তটিনী, মনিরা মিঠু, রোজি সিদ্দিকী, বড়দা মিঠু, ইশরাত অথিতি অভিনীত সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে ‘ফ্যামিলি ম্যান’ এবং খায়রুল বাসার ও তটিনী অভিনীত নির্মাতা রাজের চিত্রনাট্যে ‘ভেজা চোখ’ নাটক ঈদের শতাধিক নাটকের ভিড়ে আলোচনা তৈরি করবে।

দুটি নাটকই চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। পরবর্তীতে সিনেমাওয়ালার ইউটিউবে দেখতে পাবেন দর্শকরা। এরমধ্যে ‘ফ্যামিলি ম্যান’ চ্যানেল আইয়ে দেখা যাবে ঈদের দিন বিকেল সাড়ে ৪টায়, এবং ‘ভেজা চোখ’ দেখা যাবে ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

কী আছে এই দুটি নাটকে? নির্মাতা রাজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ফ্যামিলি ম্যান’ পরিবারের পারিবারিক গল্প। অনেক ইমোশনের গল্প। যারা ঈদের ছুটিতে গ্রামে যায় তারা যেন কাজটি অবশ্যই দেখে এবং দেখার পর তাদের অনুভূতি কেমন হবে, তারা কী ফিডব্যাক দেবেন আমি সেটা দেখার অপেক্ষায় আছি।

তিনি বলেন,“এই গল্পটা আমাদের দেশের স্বচ্ছল ও অস্বচ্ছল সবার সাথে কোনো না কোনো কানেক্ট করবে আমি বিশ্বাস রাখি।”

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ তার আরেক নাটক ‘ভেজা চোখ’ প্রসঙ্গে বলেন,“দম্পতির অন্যরকম প্রেমের গল্প। তোমাকে ছাড়া বাঁচবো না টাইপের গল্প না। স্বামী স্ত্রীর মধ্যে অনেক গল্প থাকে, সেই গল্পে অন্যরকম ভালোবাসা থাকে তেমনই একটি কনসেপ্টে বানিয়েছি ‘ভেজা চোখ’।”

 

Tags: ফ্যামিলি ম্যানভেজা চোখমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদন
Previous Post

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

Next Post

সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

Next Post

সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

মার্কিন বিনিয়োগ প্রত্যাহারের পথে সৌদি, কুয়েত ও আরব আমিরাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT