চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ১২ হাজার বছর পর আবারও বেঁচে উঠল ভয়ংকর নেকড়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 08, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুটি সাদা কুকুরছানা একসঙ্গে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ হাজার ৫০০ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ভয়ংকর শিকারি প্রজাতির নেকড়ে, ‘ডাইর উলফ’। কিন্তু বিজ্ঞানীরা সেই প্রজাতিকে আবার ফিরিয়ে এনেছেন আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্লোনিং ও প্রাচীন ডিএনএ ব্যবহার করে।

আজ (৮ এপ্রিল) মঙ্গলবার একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক বায়োটেক প্রতিষ্ঠান ক্লোসাল বায়োসায়েন্স এই যুগান্তকারী কাজের নেতৃত্ব দিয়েছে। এই প্রকল্পের আওতায় জন্ম নেওয়া তিনটি শাবকের মধ্যে দুটি পুরুষের নাম রাখা হয়েছে রোমুলাস ও রেমুস।

ক্লোসাল জানিয়েছে, তারা প্রায় ১৩ হাজার বছর পুরনো দাঁতের ডিএনএ এবং ৭২ হাজার বছর পুরনো খুলির নমুনা থেকে জেনেটিক তথ্য সংগ্রহ করে এই শাবকগুলো সৃষ্টি করেছে। তারা এখন ছয় মাস বয়সী হলেও দৈর্ঘ্যে প্রায় চার ফুট এবং ওজনে ৩৬ কেজিরও বেশি। আর তৃতীয় শাবকটি একটি মেয়ে, যার জন্ম হয়েছে ২০২৫ সালের ৩০ জানুয়ারি।

ডাইর উলফের ঘন লোম, শক্তিশালী চোয়াল ও বড় আকার তাদের সাধারণ ধূসর নেকড়ের থেকে আলাদা করে। যদিও ধূসর নেকড়েই ব্যবহার করা হয়েছে ডাইর উলফের ক্লোনিংয়ের ভিত্তি হিসেবে। প্রাচীন ডিএনএ থেকে প্রজাতি ফিরিয়ে আনার এটি ক্লোসাল বায়োসায়েন্সর প্রথম সফল প্রকল্প।

তবে শাবক তিনটির আচরণ রয়েছে গবেষকদের ভাবনায়। টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, সাধারণ নেকড়ের মতো তারা মানুষের প্রতি কোনো প্রকার আগ্রহ বা উচ্ছ্বাস দেখায় না। বরং তারা নিঃসঙ্গ থাকতে পছন্দ করে। এমনকি যিনি তাদের জন্ম থেকেই দেখভাল করছেন, তার সঙ্গেও তারা খুব একটা সহজ হয় না।

শাবক তিনটি রাখা হয়েছে একটি গোপন স্থানে ২ হাজার একর জায়গা জুড়ে, যা ১০ ফুট উঁচু বেড়া দিয়ে ঘেরা। জায়গাটি নিরাপত্তা রক্ষী, ড্রোন ও লাইভ ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে। ক্লোসালের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে আরও কয়েকটি বিলুপ্ত প্রজাতিকে ফিরিয়ে আনা যার মধ্যে রয়েছে উলি মামথ, ডোডো পাখি ও তাসমানিয়ান টাইগার।

Tags: বিলুপ্ত
Previous Post

ট্রাম্পের শুল্ক হুমকিতে শেষ পর্যন্ত ‘লড়াইয়ের ঘোষণা’ চীনের

Next Post

১০ বছরে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ২০২৪ সালে!

Next Post
প্রতিবাদী নারী মুখোশ ও লেখা সহ, সামাজিক আন্দোলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছরে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ২০২৪ সালে!

রোনালদোর হোটেলে আগুনের ঘটনা, ধোঁয়া ও লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুন লেগেছিল রোনালদোর হোটেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT