চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ‘ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ’ চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2023
in বাংলাদেশ
A A
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা একটি সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা দেশগুলোর জোট মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এর ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়রি) ঢাকায় কাজ শুরু করে ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ। এর আগে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষ্যে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এর সদস্য দেশগুলোর কূটনীতিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা সংবাদ প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত উন্নয়ন, অনলাইন নিউজ পোর্টাল এবং সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর সাম্প্রতিক ঘটনা তুলে ধরা হয়। এমএফসি এই বিষয়গুলো নিয়ে মিডিয়া, সুশীল সমাজ, সরকারের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি দেয়।

এসময় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করায় অতিথিদের ধন্যবাদ জানান ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন হেলেন লাফ্যাভ।

ঢাকায় আজ বৃহস্পতিবার ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভের কার্যক্রম চালুর অনুষ্ঠানে কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০১৯ সালে গঠিত এমএফসির বর্তমান সদস্য দেশের সংখ্যা ৫১টি। বাংলাদেশ এখনও এর সদস্য নয়। সাংবাদিক ও সংবাদমাধ্যমে কর্মরতদের নিরাপত্তা নিয়ে এবং যারা সংবাদকর্মীদের কাজে বাধা দেয়া তাদের থামাতে কাজ করে আন্তর্জাতিক জোটটি। সদস্য দেশগুলোতে সংবাদমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণে কাজ করে ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক ইনিশিয়েটিভ।

Tags: এমএফসিগণমাধ্যমের স্বাধীনতামার্কিন দূতাবাস
Previous Post

কেন আড়ালে ছিল জয়-রোমানার বিয়ে ও সন্তান হওয়ার খবর?

Next Post

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কবীর চৌধুরীর শূন্যতা অনুভব করি: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী কবীর চৌধুরীর অনুষ্ঠানে বক্তৃতা, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কবীর চৌধুরীর শূন্যতা অনুভব করি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সাজানো মঞ্চে গায়ক ও শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাকের তিন দিনব্যাপী হোপ ফেস্টিভ্যাল শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT