চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বলিউডের ছবি মুক্তি পেলে দেশের ছবি ধ্বংস হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 27, জানুয়ারি 2023
in বিনোদন
A A
ডিপজল অভিনীত প্রথমবার ওয়েব সিরিজের দৃশ্য, পরিচালনা আকবর. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানির মাধ্যমে ভারতীয় ছবি মুক্তি পাক কোনোভাবেই চাইছেন না অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

তবে ইলিয়াস কাঞ্চন, নিপুণ, কাজী হায়াতসহ অনেকের মতামত, সিনেমা হল বাঁচাতে কিছু কিছু ভারতীয় ছবি আমদানি করা যেতে পারে। তারা বলছেন, উৎসব বা বিশেষ দিবসগুলো ছাড়া আমদানি করে হিন্দি ছবি মুক্তি দেয়া যেতে পারে।

তবে শুরু থেকে ডিপজল আমদানি ছবির ব্যাপারে তার অবস্থানে অনড়। তিনি বলেন, হিন্দি সিনেমা মুক্তি দেয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে আমাদের চলচ্চিত্রও নেপালের মত ধ্বংস হয়ে যাবে।

বাংলা চলচ্চিত্রের নিজস্ব কিছু থাকবে না উল্লেখ করে ডিপজল বলেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে কিছু থাকবে না। আমাদের শিল্প ও সংস্কৃতিতে চরম আঘাত করবে। যদিও আগে হিন্দি সিনেমা চালিয়ে দর্শকদের সাড়া পাওয়া যায়নি। নতুন করে হিন্দি সিনেমা আমদানির পায়তারা আমাদের ফিল্মের ধ্বংস ডেকে আনবে।

ডিপজল আরও বলেন, দর্শক আমাদের দেশের শিল্প ও সংস্কৃতির সিনেমাই দেখতে চায়। ইতোমধ্যে ‘হাওয়া’ ও ‘পরাণ’সহ আরও বেশ কিছু সিনেমা দিয়ে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সিনেমাগুলো কোটি কোটি টাকা ব্যাবসা করেছে। যে প্রেক্ষাগৃহের সংখ্যা ৪০-৫০ এ নেমে এসেছিল, এখন তা বেড়ে দ্বিগুণ-তিনগুণ হয়েছে।

নিজের উদাহরণ দিয়ে এই খল অভিনেতা বলেন, আমার পাঁচটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী রোজার ঈদে একটি, কোরবানির ঈদে একটি, দুই ঈদের মাঝে একটি এবং কোরবানির ঈদের পর বাকি দুটি সিনেমা মুক্তি দেব। আরও ছয়-সাতটি সিনেমার কাজ চলছে।

অন্যদের সিনেমারও কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, এসব সিনেমা মুক্তি পেলে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এ অবস্থায় হিন্দি সিনেমা আমদানি ও মুক্তি দিলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থমকে যাবে। আমাদের সিনেমাগুলোর কি হবে?

যদি হিন্দি সিনেমা আমদানি ও মুক্তি দেয়া হয়, তাহলে চলচ্চিত্রকে ঘুরে দাঁড় করানোর জন্য আমরা যারা একের পর এক সিনেমা নির্মাণ করছি, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবো। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে পড়বে। কাজেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের দেশের সিনেমা বাঁচাতে বিদেশি সিনেমা আমদানি বন্ধ করতে হবে।

Tags: ডিপজলবলিউডলিড বিনোদন
Previous Post

‘কখনও ভাবিনি সন্তানের সামনে গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলব’

Next Post

জাতিকে এগিয়ে নেয়ার পথে ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানা জরুরি: ডেপুটি স্পিকার

Next Post
ডেপুটি স্পিকার এর ভাষণ, জনসভায় বক্তা ও উপস্থিত দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিকে এগিয়ে নেয়ার পথে ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানা জরুরি: ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা সিলেটের মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে পথহারা মাশরাফীর সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT