চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে ক্ষুব্ধ ভক্তরা, তবুও ‘দিল’ জিতে নিলো দিলজিৎ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 27, অক্টোবর 2024
in বিনোদন
A A
দিলজিৎ পারফর্মিং করছেন, ক্ষুব্ধ ভক্তদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক মাস ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে পাঞ্জাবের সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের দিল-লুমিনাতি কনসার্ট ট্যুর। যেটি গেল কয়েক মাসে আমেরিকা, কানাডা থেকে লন্ডন ছাড়িয়ে এবার ভারতের দিল্লিতে শুরু হলো। আর শনিবার (২৬ অক্টোবর) থেকে দিল্লিতে শুরু হওয়া এই দিল-লুমিনাতি কনসার্টের জেরে সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য কার্যত থমকে গেল দিল্লির ট্রাফিক।

শনিবার সন্ধ্যায় দিল্লির জওহরলাল নেহরু (জেএলএন) স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল এই মেগা কনসার্টের। যাতেই লোধি রোড-সহ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যান চলাচল কার্যত থমকে যায়। কারণ হাজার হাজার মানুষ এদিন দিলজিৎ-এর গান শুনতে পৌঁছেছিলেন সেখানে।

চর্চা চলছে, এই কনসার্টের জন্য নাকি ৪ কোটি টাকা পকেটে পুরেছেন এই পাঞ্জাবি গায়ক-অভিনেতা। আর আলোচিত এই কনসার্ট দেখতে কারো পকেট থেকে গেছে ১৩ হাজার, কেউ আবার ৬০ হাজার টাকা দিয়ে ভিআইপি লাউঞ্জ এলাকার টিকিট কেটেছিলেন। কিন্তু তা সত্ত্বেও যথা সময়ে শুরু হয়নি কনসার্ট। যার জেরে ক্ষুব্ধ হয়ে উঠে ভক্তরা। তবে মঞ্চে এসেই গায়ক ড্যামেজ কন্ট্রোল করেন। প্রথম গানের পরে ভারতীয় পতাকা নেড়ে দিল্লির ‘দিল’ জিতে নেন দিলজিৎ।

এদিন সন্ধ্যায় কালো রঙের পোশাক পরে দিল্লিকে মুগ্ধ করলেন দিলজিৎ। গায়ক তার প্রথম গানটি শেষ করেই ভারতের পতাকা নিয়ে মঞ্চে হাজির হন। এরপর জাতীয় পতাকার দিকে তাকিয়ে স্যালুট জানান। করতালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। যেন গোটা পাঞ্জাব এদিন হাজির ছিল জহরলাল নেহেরু স্টেডিয়ামে।

এসময় দিলজিৎ বলেন, ‘ইয়ে মেরা দেশ, মেরা ঘর হ্যায় (এটা আমার দেশ, এটা আমার বাড়ি)!’ এরপর এত বছর ধরে তার সংগীতকে সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ জানান গায়ক।

তবে সময়মতো শো শুরু না হওয়ায় ভক্তরা অস্থির হয়ে পড়েছিলেন। ভেন্যুর ভেতরের আর্দ্র পরিবেশের কারণেও অনেক সমর্থক হতাশ ছিলেন এইদিন। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে রাত আটটার দিকে আলো নিভে যায় এবং দিলজিৎ-এর উপস্থিতি ভক্তদের স্বস্তি দেয়।

গেল কয়েক মাস ধরেই ইউরোপ এবং উত্তর আমেরিকায় পারফর্ম করছিলেন দিলজিৎ। অবশেষে ভারতে দিল-লুমিনাতি ম্যাজিক নিয়ে হাজির তিনি। দিল্লিতে দ্বিতীয় শো হবে আজ ২৭ অক্টোবর। এরপর হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, ইন্দোর, চণ্ডীগড় ও গুয়াহাটিতে যাবে এই সফর। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: কনসার্টদিলজিৎ দোসাঞ্জদিল্লি
Previous Post

‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের প্রতিনিধি কে এই আনিকা?

Next Post

যেভাবে ৭ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে ৭ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের গ্রেপ্তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT