চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৫০ সেকেন্ডেই শেষ যে কনসার্টের সব টিকিট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in বিনোদন
A A
ব্যান্ড পারফর্মার মঞ্চে উচ্ছ্বাসে ভরা, লাল আলোতে সঙ্গীত পরিবেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক মাস ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে পাঞ্জাবের সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের ‘দিল-লুমিনাতি’ কনসার্ট ট্যুর। তবে দিলজিতের এই শো’কে  ঘিরে ঠিক যতটা উন্মাদনা, ঠিক ততটাই বিতর্ক!

পাঞ্জাবি পপস্টার বিদেশ জয় করে সদ্য ভারতে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন। আর নিজের দেশের মাটিতে শো করতে গিয়েই বিতর্কের মুখে পড়েছেন এই গায়ক।

কদিন আগে গানের মাধ্যমে মদ, মাদকের প্রচার করার অভিযোগে তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিস পেয়েছিলেন দিলজিৎ। যার পর থেকেই প্রশ্নের মুখে তিনি! তবে বিতর্ক, সমালোচনায় কর্ণপাত না করে পাঞ্জাবি পপস্টার ব্যস্ত কনসার্ট নিয়ে।

সম্প্রতি লখনৌয়ের শো থেকে সরাসরি তোপ দেগে তার মন্তব্য, “মদ শব্দের ব্যবহারে গানে যদি সেন্সরশিপ চালাতে পারেন, তাহলে সিনেমাতেও মদের ব্যবহার নিষিদ্ধ হোক।” আর এই বিতর্কের আবহেই শিল্পীর শোয়ের পালে হাওয়া লেগেছে। তর-তরিয়ে বিক্রি হচ্ছে কনসার্টের সমস্ত টিকেট।

আগামী ১৯ ডিসেম্বর মুম্বাইয়ে ‘দিল-লুমিনাতি’ কনসার্ট করবেন দিলজিৎ দোসাঞ্জ। তার আগেই ২২ নভেম্বর জোমাটো লাইভে টিকিট বিক্রির অপশন খুলে দেওয়া হয়েছে। আর সেখানেই রেকর্ড মাত্রায় টিকিট বিক্রি হল। মাত্র ৫০ সেকেন্ডেই সিলভার ক্যাটাগরির ৫ হাজার টাকা দামের সমস্ত টিকিট শেষ!

এমনকি গোল্ড ক্যাটাগরির টিকিটেরও নাগাল পাননি শ্রোতা-অনুরাগীদের অনেকে। মাত্র ৬ মিনিটেই এই ক্যাটাগরির টিকিটও সব শেষ। পড়ে রয়েছে শুধুমাত্র ফ্যান পিট আর এমআইপি লাউঞ্জের টিকিট। যে দুই ক্যাটাগরির টিকিটের দামও একেবারে আকাশছোঁয়া। ২১ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে!

হাতে এখনও একমাস রয়েছে। আশা করা হচ্ছে, চড়া দামের এই টিকিটগুলিও আর পড়ে থাকবে না। যদিও শোয়ের ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে দিলজিৎ কিন্তু মুম্বাইয়ের কনসার্ট নিয়ে দারুণ আশাবাদী। কারণ, বলিউডে কাজ করার পাশাপাশি মুম্বাইতে তার বন্ধুর সংখ্যাও নেহাত কম নয়!

দিল্লিতে কনসার্টের পর থেকেই একের পর এক বিতর্ক সঙ্গী হয়েছে দিলজিতের। গত শনিবার হায়দরাবাদে সেই মতো নিজের গানের লিরিকস বদলে শো করেন গায়ক। এ প্রসঙ্গে গায়কের মন্তব্য, “আমি আজকেও এইধরনের কোন গান গাইব না। আমার জন্যে তাৎক্ষণিক গানের কথা বা শব্দ বদলানো কোন ব্যাপারই না। আরে আমি নিজে মদ খাই না। কিন্তু বলিউড তারকাদের অনেকে তো মদের বিজ্ঞাপনও করেন। দিলজিৎ দোসাঞ্জকে কিন্তু এমন বিজ্ঞাপনে দেখবেন না কোনদিন। আমাকে চটাবেন না। আমি যেখানে যাই সেখানে চুপচাপ নিজের অনুষ্ঠান করে বেরিয়ে আসি। তাই আমাকে কেন বিরক্ত করছেন?”

সরকারকে তোপ দেগে পাঞ্জাবি পপস্টার কড়া ভাষায় বলেন, “আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্জ জীবনে কোনদিন আর ‘শারাব পি’ গানটা গাইবে না। আমি প্রতিজ্ঞা করলাম।”- টাইমস অব ইন্ডিয়া

Tags: কনসার্টগানদিলজিৎ দোসাঞ্জবলিউড
Previous Post

১০ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন ইরফান

Next Post

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য প্রয়োজন: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post
রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য প্রয়োজন: পররাষ্ট্র উপদেষ্টা

সাভারে প্রেমের অনুষ্ঠানে কোরিয়ান যুবক ও বাংলাদেশি তরুণী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের টানে সাভারে কোরিয়ান যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT