চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেল পুলিশের প্রধান হলেন ডিআইজি জিহাদুল কবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 13, জুন 2023
in বাংলাদেশ
A A
মেট্রোরেল পুলিশের প্রধান ডিআইজি জিহাদুল কবিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা এমআরটি পুলিশের প্রধান হয়েছেন শিল্পাঞ্চল পুলিশের মহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির।

মঙ্গলবার ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা রাষ্ট্রপতির পক্ষে এক বদলি আদেশে তাকে নিয়োগ দেন।

২০২২ সালের ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের এক আদেশে জিহাদুল কবিরকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে ডিআইজি পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়।

ডিআইজি জিহাদুল জবির ১৯৯৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উডটেকনোলজি ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। এরপর ২০তম বিসিএস-এ এএসপি হিসেবে নির্বাচিত হয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার প্রথম পোস্টিং হয়ে বরিশালের গৌরনদী সার্কেল এএসপি হিসেবে।

এরপর তিনি ২০১২ সালে প্রথম পুলিশ সুপার হিসেবে মাগুরা জেলায়, ২০১৫ সালে রাজবাড়ি, ২০১৬ সালে পাবনা জেলা ও ২০১৮ সালে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালে অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান।

আরও জানা গেছে, ডিআইজি জিহাদুল কবির চাকরি জীবনে আইভরি কোস্ট ও লাইবেরিয়ায় দুই দফা ইউএন মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ ও ২০১১ সালে আইজিপি ব্যাজ, ২০১৪ সালে পিপিএম পদক লাভ করেন। জিহাদুল কবির ১৯৭৫ সালের ৪ জানুয়ারি বাগেরহাট জেলার কাড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জিহাদুল কবির।

চলতি বছরের মে মেট্রোরেল ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। গত ২১ মে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। পরে গত ২৪ মে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ ও ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ সৃজন এবং ১৫টি যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণ হয়েছে।

Tags: এমআরটি পুলিশ
Previous Post

নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়া চূড়ান্ত

Next Post

মেসি জানালেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন না

Next Post
মেসি বিশ্বকাপ ট্রফি ধরে আছেন, ২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি জানালেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন না

বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো আকাশে মহড়া দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT