গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় চুলা জ্বলছে না। এলাকাবাসী বলছেন, চরম দুর্ভোগে রয়েছেন তারা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শীতে চাপ কম থাকা এবং কিছু কিছু এলাকার লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলায় গ্যাসের এই সংকট। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।







