চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের আদ্যোপান্ত

‘বাজেট সংকট’-এর চাপ নিয়েই শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
in বিনোদন
A A
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেস কনফারেন্সে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (১১ জানুয়ারি) শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী এই উৎসব ১১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এই ৯ দিনে ১০টি বিভাগে বিশ্বের ৭৫টি দেশের মোট ২২০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শীত হবে। এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র দেখানো হবে।

এমন তথ্যই জানিয়েছেন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’- এর পরিচালক আহমেদ মুজতবা জামাল।

উৎসবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদের সভাপতিত্বে শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং।

বাংলাদেশের বড় চলচ্চিত্র উৎসবের অতিথিরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগের জুরি যারা

বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য সাংবাদিক রফিকুজ্জামান, মাস্টারক্লাস কো-অর্ডিনেটর, ফেস্টিভ্যাল মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি।

সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা জুড়েই আসন্ন উৎসবের ‘বাজেট সংকট’ নিয়ে কথা বলেছেন আয়োজকরা। এর প্রভাব কি উৎসবে পড়বে? স্বভাবতই এমন প্রশ্নেরও সম্মুখিন হন আয়োজকরা। সেই সাথে বিগত কয়েকটি উৎসবে দেখা গেছে পার্শ্ববর্তী দেশ ভারতের বহু তারকা মুখকে- রাজনৈতিক পটপরিবর্তনে এবার কি তাদের উপস্থিতি দেখা যাবে?

প্রেমের গল্পের সিনেমা, যেখানে বাদাম গাছের পাতা হলুদ হয়. Channel i News - চ্যানেল আই নিউজ
‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে থাকছে মোট ১৭টি সিনেমা

এসব প্রশ্নের উত্তরে মাস্টারক্লাস কো-অর্ডিনেটর, ফেস্টিভ্যাল মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু বলেন, কোনো কিছুই রাজনীতির উর্ধ্বে নয়। তবে এসবের বাইরে গিয়ে আমরা বলতে চাই, এই উৎসবে এবার ভারতের ৬টি সিনেমা দেখানো হবে। এরমধ্যে ‘পদাতিক’-এর মতো সিনেমাও কিন্তু আছে।

এসময় বিদেশি ডেলিগেশন নিয়ে তিনি বলেন, এবারের আয়োজনের শুরু থেকেই আপনারা শুনছেন যে, উৎসবে অর্থের যোগান বা বাজেট খুবই কম ছিলো। সে কারণে এবার ডেলিগেশন কমিয়ে আনা হয়েছে। প্রতিবার শতাধিক বিদেশি ডেলিগেশন থাকে, কিন্তু এবার বড়জোর ৪০ থেকে ৫০টি ডেলিগেশন থাকছে।

আয়োজকরা জানান, চীনা ছবি ‘মুন ম্যান’ দিয়ে পর্দা উঠবে উৎসবের, ১৯ জানুয়ারি বাংলাদেশি ছবি ‘বলী’ নিয়ে পর্দা নামবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

যা থাকছে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

Tags: দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমা
Previous Post

৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের অধিকাংশই যোগ দিতে পারবেন

Next Post

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

Next Post
খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন, হালকা মুখাবয়ব ও হিজাব পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানিতে তুরস্কের আগ্রহের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সামরিক সরঞ্জাম রপ্তানিতে তুরস্কের আগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT