চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের প্রেসিডেন্ট কি আসলেই পা ছুঁয়ে সালাম করেছেন হিন্দু ধর্মগুরুকে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ব্রিকস সম্মেলন শেষে ভারতের এক হিন্দু ধর্মগুরুর পা ছুঁয়ে প্রণাম করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, একজন ধর্মগুরুর সামনে ইরানের প্রেসিডেন্ট নিচু হয়ে কিছু একটা তুলছেন।

তবে ফ্যাক্টচেকারদের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওতে ইরানের প্রেসিডেন্টকে ধর্মগুরুর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায়নি। বরং তাঁর হাতে থাকা একটি ডকুমেন্ট নিচে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে প্রেসিডেন্ট ও ওই ধর্মগুরু দুজনেই নিচু হন।

রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির একটি সংস্করণ গত ১৩ সেপ্টেম্বর ‘ইসমাট টিভি’-এর এক্স অ্যাকাউন্টে পাওয়া যায়। সেখানে ভিডিওটির বর্ণনায় বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের হাতে থাকা একটি ডকুমেন্ট পড়ে গেলে সেটি তুলতে দুজন নিচু হন।

ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেও একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ঘটনার আরেকটি ভিডিও প্রকাশের পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত জৈন ধর্মযাজকের সাক্ষাৎকার নেওয়া হয়।

ওই ধর্মযাজক জানান, তাঁর দেওয়া একটি ডকুমেন্ট ইরানের প্রেসিডেন্টের হাত থেকে পড়ে যায়। সেটি ওঠানোর সময়ই পেজেশকিয়ান ও তিনি নিচু হন। অর্থাৎ, ভাইরাল ভিডিওতে যে দৃশ্য দেখা যাচ্ছে, সেটিকে ধর্মগুরুর পা ছুঁয়ে প্রণাম করার ঘটনা হিসেবে প্রচার করা হলেও প্রকৃত ঘটনা ভিন্ন।

ফলে ‘ব্রিকস সম্মেলন শেষে হিন্দু ধর্মগুরুর পা ছুঁয়ে প্রণাম করেছেন ইরানের প্রেসিডেন্ট’ দাবিটি সত্য নয়। পড়ে যাওয়া ডকুমেন্ট তুলতে প্রেসিডেন্ট ও ধর্মযাজকের নিচু হওয়ার দৃশ্যকে বিভ্রান্তিকরভাবে ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।

Tags: ইরানের প্রেসিডেন্টব্রিকস সম্মেলন
Previous Post

কলকাতায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘জয়া আর শারমিন’

Next Post

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

Next Post

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

ছবি: সংগৃহীত।

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT