চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি চাপায় পথচারীর মৃত্যু, গ্রেপ্তার পশ্চিমবঙ্গের পরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 07, এপ্রিল 2025
in বিনোদন
A A
Stylish man with wavy hair and sunglasses in indoor setting. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ৬ জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পরিচালকের গাড়ি বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম (বেহালা) রাহুল দে আনন্দবাজার ডটকমকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি। ঘটনায় গুরুতর আহত হন ৬ জন। তাদের মধ্যে চার জনকে ভর্তি করানো হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। ওই গাড়ির চালকের আসনে সিদ্ধান্ত ছিলেন।

এদিন বিকালে জানা যায়, আশঙ্কাজনক দু’জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তারপরই গ্রেপ্তার করা হয় সিদ্ধান্তকে। সোমবার তাকে আদালতে পেশ করার কথা। যদিও এরই মাঝে ভুয়া খবর ছড়ায়, জামিনে মুক্ত অভিযুক্ত পরিচালক!

সূত্রের খবর, শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেনগুপ্ত, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরা প্রত্যেকে সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিও বৌদি’র সঙ্গে যুক্ত।

আনন্দবাজার ডটকমকে ঋ জানিয়েছেন, নতুন কাজ উদযাপনের জন্যই পানশালায় একজোট হন তারা। রাত ভোর মদ্যপানের পর সকালে তারা যখন দু’টি ভিন্ন গাড়িতে ফিরছিলেন তখনই দুর্ঘটনা ঘটে।

আরিয়ান জানান, ভিক্টো ওরফে সিদ্ধান্তের গাড়িতে তিনি আর স্যান্ডি ছিলেন না। পরিচালকের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋ এবং শ্রিয়া। আরিয়ান দাবি করেন, তারা দুর্ঘটনার খবর জানেন না। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে যোগ দিয়েছেন স্যান্ডি এবং তিনি।

ইতিমধ্যেই দুর্ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়ে যায় সমাজমধ্যমে। সেখানে দেখা গেছে, দুর্ঘটনার পরও শ্রিয়া এমনই মাতাল যে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। পুলিশের গাড়িতে ওঠার সময় বেসামাল হয়ে রাস্তায় পড়েও যান!

Previous Post

বিয়ে করেছেন অভিনেতা জামিল হোসেন

Next Post

ঈদযাত্রায় ১১ দিনে সড়কে প্রাণ হারালেন ২৪৯ জন

Next Post
সড়ক দুর্ঘটনায় ট্রাক ও বাসের সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় ১১ দিনে সড়কে প্রাণ হারালেন ২৪৯ জন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ভবনের ছবি, আকাশে মেঘে ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নাগরিকদের জন্য বিক্ষোভ সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT